সংগৃহীত
Bangla Jago Desk: এ পর্যন্ত ইজরায়লি হামলায় পৌঁছেছে ৪০ হাজারের অধিক। ইজরায়েল-হামাস যুদ্ধে ২৭ লক্ষ প্যালেস্টাইনির প্রায় ১.৭% বাসিন্দা নিহত হয়েছেন। শুক্রবার পশ্চিম এশিয়ার এক সংবাদ মাধ্যমে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের এক রিপোর্ট অনুযায়ী এই তথ্য জানানো হয়েছে।
২০২৩-এর ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস হামলা চালায়। সে সময় হামসের হামলায় প্রায় ১৪০০ ইজরায়েলি মানুষ নিহত হন। এমনকি হামাস প্রায় তিনশো ইজরায়েলি জনগণকে পণবন্দি করা হয়। ওই ঘটনার পরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি হামাসকে শেষ করার পণ করেন। গাজয় যুদ্ধবিরতির জন্য ২০২৩-সালের অক্টোবরের তৃতীয় সপ্তাহে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পাশ হয়েছিল। তবে তাতে কোনো প্রকার কান না দিয়ে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা।
পশ্চিম এশিয়ায় ইজরায়েলি ফৌজকে হামস সহ আরও বেশ কিছু শক্তির সাথেও লড়তে হচ্ছে। হামাসকে সহায়তা করে চলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও স্বাধীনতাপন্থী এই প্যালেস্টাইনিদের পাশে রয়েছেন। এই যুদ্ধে হামাসের পাশে দাঁড়িয়েছে সিরিয়া ও ইরান। মৃত্যুর আসল সংখ্যা এর থেকে আরও বেশি বলে মনে করছেন আন্তর্জাতিক কয়েকটি সংগঠন। তাদের ধারনা, এখনও হাজার হাজার দেহ ধ্বংসস্তূপের তলায় চাপা রয়েছে।