ad
ad

Breaking News

Los Angeles

Los Angeles: উত্তপ্ত লস অ্যাঞ্জেলস, পথে নামল সেনার মেরিনবাহিনী

ট্রাম্প তাঁর ২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিদিন ৩,০০০ অবৈধ অভিবাসী গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর লক্ষ্য ছিল তাঁর

In Los Angeles, 700 Marines Deployed

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির জেরে অশান্ত হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস(Los Angeles)। সোমবার লস অ্যাঞ্জেলসের পথে নেমেছিল ন্যাশনাল গার্ড। পরের দিনই অন্তত ৭০০ মেরিনস মোতায়েন করা হল সেখানে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শান্তি বজায় রাখতে লস অ্যাঞ্জেলসে প্রায় ৭০০ মেরিনবাহিনীর সেনা নামাতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন।(Los Angeles) ইতিমধ্যেই মোতায়েন করা ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্যের পাশাপাশি আরও ২,০০০ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প তাঁর ২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিদিন ৩,০০০ অবৈধ অভিবাসী গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর লক্ষ্য ছিল তাঁর। পাশাপাশি, মার্কিন-মেক্সিকো সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও কথা বলেন তিনি। সম্প্রতি তাঁর সরকার ঘোষণা করে, অভিবাসীদের ধরতে কর্মস্থল, আদালত চত্বরের মতো স্পর্শকাতর জায়গাতেও অভিযান চালানো হবে।

আরও পড়ুন: Baruipur: পানীয় জল, রাস্তাঘাটের বেহাল দশা, অবরোধে ফুঁসছে বারুইপুরের দুই গ্রাম

এই নীতির অংশ হিসেবেই গত শুক্রবার একটি কর্মস্থলে অভিযান চালিয়ে ৪৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গ্রেটার এলএ এলাকায় আরও ৭৭ জন অভিবাসীকে আটক করে অভিবাসন দমন সংস্থা আইসিই। এর পরেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলসে।(Los Angeles) গ্রেফতার হওয়া অভিবাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হন।

স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু করলেও পুলিশের বাধায় পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, জনতা তাঁদের লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে, একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং দোকানপাটে লুটপাট চালানো হয়। (Los Angeles)পাল্টা বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে বিনা উসকানিতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ তুলেছে।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া রাজ্যের অন্তর্গত, যেখানে গভর্নর হিসেবে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির নেতা গ্যাভিন নিউসম। তিনি ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ‘ বিরোধীদের দমন করা, হিংসা উস্কে দেওয়া কোনও গণতান্ত্রিক রাষ্ট্রনায়কের কাজ নয়, এটা স্বৈরাচারের লক্ষণ।‘  অন্যদিকে, ট্রাম্প রবিবার সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভকারীদের ‘ হিংসাত্মক, বিদ্রোহী জনতা’ বলে কটাক্ষ করেন।

Bangla Jago fb:https://www.facebook.com/Banglajagotvofficial

তাঁর এই মন্তব্য আরও উত্তেজনা ছড়িয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বর্তমানে লস অ্যাঞ্জেলস কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। মানবাধিকার সংস্থাগুলি উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা চলেছে। (Los Angeles) এই পুরো পরিস্থিতির দিকে গোটা বিশ্বের নজর।