ad
ad

Breaking News

নিউ ইয়র্ক

বাড়িতে সন্দেহভাজন একজনের ছুরি হামলা, নিহত ৪

Bangla Jago TV Desk : নিউ ইয়র্কের কুইন্স প্রদেশে একটি বাড়িতে এক ব্যক্তির ছুরির হামলায় মৃত্যু হয়েছে দুই শিশু সহ ৪ জনের। আহত হয়েছে আরও ৩ জন। নিহতদের মধ্যে রয়েছে ১১ বছরের এক মেয়ে ১২ বছরের এক কিশোর ৪০ বছর বয়সী এক নারী এবং ৩০ বছর বয়সী এক পুরুষ।  ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে বাড়িটি দাউ […]

Bangla Jago TV Desk : নিউ ইয়র্কের কুইন্স প্রদেশে একটি বাড়িতে এক ব্যক্তির ছুরির হামলায় মৃত্যু হয়েছে দুই শিশু সহ ৪ জনের। আহত হয়েছে আরও ৩ জন। নিহতদের মধ্যে রয়েছে ১১ বছরের এক মেয়ে ১২ বছরের এক কিশোর ৪০ বছর বয়সী এক নারী এবং ৩০ বছর বয়সী এক পুরুষ।  ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। এবং জিনিসপত্র টেনে হেঁচড়ে বের করছে ওই অভিযুক্ত।

অভিযুক্তের সঙ্গে কথা বলতে গিয়ে উল্টে পুলিশের ওপর হামলা চালায়। ছুরি নিয়ে এক পুলিশ কর্মীর ঘারে এবং বুকে আঘাত করে এবং আরেক পুলিশ কর্মীর মাথায় আঘাত করে ওই অভিযুক্ত। আগত এক পুলিশ কর্মী গুলি চালায় ওই দুষ্কৃতির উপর। সেই গুলির আঘাতে কুপোকাত হয়ে পড়ে সে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, তাদের কাছে ৯১১ নম্বরে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক মহিলার ভয়ার্ত কণ্ঠস্বর। ওই মহিলা জানায় তার এক খুড়তুত ভাই তাদের পরিবারের উপর হামলা চালায়। খবর পাওয়া মাত্রই পুলিশ কুইনসে ফাররকওয়ে এলাকার ২২ নম্বর স্ট্রিটে ওই বাড়ির ঠিকানায় পৌঁছে যায়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে কার্টনি গোর্ডন নামে ওই দুষ্কৃতি এর আগেও পরিবারিক হিংসার কারণে জেল হেফাজতে ছিলেন।

 

FREE ACCESS