গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: আক্রমন ও পাল্টা আক্রমণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তান। যদিও তালিবান সরকারের এক মুখপাত্র জানান, আফগানিস্তানের তরফ থেকে আপাতত সংঘর্ষ থামানো হয়েছে (Afghanistan Pakistan)। তবে এই আবহাওয়ায় ইসলামবাদকে কূটনৈতিকভাবে চাপে ফেলল কাবুল। ঠিক কী চাপ? তালিবান সরকারের তরফ থেকে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ, আইএসআই প্রধান আসিম মালিক এবং দুই জেনারেলের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।
আরও পড়ুনঃ চন্দননগরে এবার আলোকময় শোভাযাত্রা, জগদ্ধাত্রী পুজোকে ঘিরে প্রশাসনিক বৈঠক
আফগানিস্তানের এক সংবাদ সংস্থা ‘টোলোনিউজ’ এই বিষয়টি সম্পর্কে জানান। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে যে সেই পাক কর্তাদের দেশের রাজধানী কাবুলে তিনটি আলাদা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে তাদের ভিসার আবেদন খারিজ করা হয়। স্বাভাবিকভাবে, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটি একটি বড় ধাক্কা পাকিস্তানের জন্য। তবে রাজনৈতিক মহল নজর রেখেছে কীভাবে এর পাল্টা দেবে পাকিস্তানও। (Afghanistan Pakistan)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
প্রসঙ্গত, শুক্রবার কাবুলে হামলা চালায় পাকিস্তান। তার প্রতিশোধ নিতে শনিবার পাক সীমান্তে পাল্টা প্রত্যাঘাত করে আফগান সেনা। একাধিক পাক সেনার মৃত্যু হয়। সেই সংখ্যা পেরিয়েছে ৫০। এছাড়া আহতের সংখ্যাও অনেক। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে যে পাক সেনার বেশ কয়েকটি আউটপোস্টও দখল করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে ২০০ জন তালিবান সেনা প্রাণ হারিয়েছেন তাদের পাল্টা আক্রমণে। (Afghanistan Pakistan)
ইতিমধ্যে এই সংঘাত নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব। সৌদির তরফ থেকে দুই দেশকে সংঘাতে না জড়িয়ে সংযম দেখানোর বার্তা দেওয়া হয়। শুধু তাই নয়, এটাও বলা হয়েছে যেন দুজনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এছাড়া বেজিংয়ের তরফ থেকে দুপক্ষকেই সংযম বজায় রাখার পাশাপাশি শান্ত থাকার আহ্বান জানানো হয়। (Afghanistan Pakistan)