চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : অধিক টাকা কামানোর আশায় অনেকেই আছেন যারা ভারত থেকে বিদেশে গিয়ে কাজ করেন। আর এইরকমই কাজের সূত্রে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্কে গিয়েছিলেন প্রায় ১০ জন ভারতীয় শ্রমিক। মূলত কাজের টোপ দিয়ে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আর এবার সেই নরক থেকে তাদেরকে উদ্ধার করল ইজরায়েল সেনা। দাবি করা হচ্ছে গাজায় বন্দি অবস্থায় থাকতে হয়েছে এই ১০ ভারতীয়কে। তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে পাসপোর্টও।
সূত্রের খবর কয়েকজন সন্দেহভাজন ইজরায়েল সীমান্তে প্রবেশ করেছিল। তাদের সকলের কাছে ছিল ভারতীয় পাসপোর্ট। ইজরায়েল ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় থাকায় ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ইজরায়েলে প্রবেশ করা সহজ হয়। আর সেই চালই চেলেছিল প্যালেস্তিনীয়রা। অন্যের পাসপোর্ট কেড়ে নিয়ে ইজরায়েলে প্রবেশ করার ছক কষে ছিল তারা। আর সেই ছক জানতে পেরে বানচাল করে দিল ইহুদি সেনা। তারপর থেকে শুরু হয় এই পাসপোর্ট এর আসল আধিকারিকদের খুঁজে বের করার কাজ। অবশেষে ওয়েস্ট ব্যাঙ্কের আল-জায়েম গ্রামে অভিযান চালায় ইহুদী সেনা আর সেখানেই বৃহস্পতিবার উদ্ধার করা হয় ১০ ভারতীয় নির্মাণ শ্রমিককে।
আরও পড়ুন : পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ
ইতিমধ্যেই ভারতীয় শ্রমিক কে উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছে ইজরায়েলের সেনাবাহিনী। এক্স হ্যান্ডেল এ কথা জানানো হয়েছে ইজরায়েল থেকে নিখোঁজ হওয়া ১০ ভারতীয় নির্মাণ কর্মীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ইজরায়েলে। তারা কিভাবে গাজায় পৌঁছলেন সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস এই বিষয়ে ইজরায়েল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছে। ওই ১০ শ্রমিকের নিরাপত্তা বিষয়ক অনুরোধ করা হয়েছে ভারতের তরফ থেকে। শীঘ্রই তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন : আসতে হবে ভারতেই, ঠাই হবে না আমেরিকায়, ২২/১১ মূল চক্রের আর্জি খারিজ আদালতে
উল্লেখ্য ২০২৩ সালের ৭ই অক্টোবর যুদ্ধ শুরু হয়েছিল হামাস ও ইজরায়েলের । আর তারপর থেকেই রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। একের পর এক হামলা চলেছে দুই পক্ষের মধ্যে। যুদ্ধের পর থেকেই ইজরায়েলে প্যালেসস্তিনীয়দের প্রবেশ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে ইজরায়েলের শিল্প নির্মাণের ক্ষেত্রে প্যালেস্টাইন থেকে কর্মী আনা হতো। এমন অবস্থায় ইজ্রায়েলেও চলছিল কর্মী সংকট সেই সময়ই ভারত থেকে ১৬ হাজার কর্মীকে ইজরায়েলে নিযুক্ত করা হয়। আর তার মধ্য থেকেই ১০ কর্মী কোন কারণে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্কে ঢুকে পড়েন।