ad
ad

Breaking News

Israel: চাপে ইসরাইল, প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে অধিকাংশ

প্রসঙ্গত, এর আগে ২০১৫ থেকে ২০২৩, এই ৮ বছরের মধ্যে ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে ১৫০টির বেশি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত কিনা, তা নিয়ে শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটি হয় এবং তাতে দেখা যায় যে এর পক্ষে রয়েছে ১৪২টি দেশ এবং বিপক্ষে ১০। যদিও এর পাশাপাশি ১২ জন এই ভোটাভুটি পর্ব থেকে বিরত থেকেছে। তবে যেই দেশগুলি প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে, তার মধ্যে একজন ভারত।(Israel)

আরও পড়ুনঃ Shop Blaze: পুজোর আগে মাথায় হাত দুই দোকানদারের, আগুনে ভস্মীভূত হয়ে গেল চা ও ইলেকট্রনিক্স দোকান!

জানা গিয়েছে, যেই দেশগুলি প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিপক্ষে, সেই তালিকায় আমেরিকা ও ইসরাইলের পাশাপাশি রয়েছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ের মতো ক্ষুদ্র দেশগুলির নাম। আরো জানা গিয়েছে যে যেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাতে বলা হয়েছে ইসরাইল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষ মেটানোর জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথা। এখানেই শেষ নয়, তাতে আরো বলা হয়েছে শান্তিপূর্ণভাবে শান্তি পুনরুদ্ধার করার কথা। ইসরাইল যে এর ফলে একটু হলেও চাপে বা অস্বস্তিতে পড়েছে, তা বলাই বাহুল্য।(Israel)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, এর আগে ২০১৫ থেকে ২০২৩, এই ৮ বছরের মধ্যে ইসরাইলের (Israel) বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে ১৫০টির বেশি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কিন্তু তারপরও ধ্বংসযজ্ঞ চালু রেখেছে তারা গাজাতে। তাদের সেনাদের বিরুদ্ধে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা প্যালেস্তিনিওদের গুলি চালানোর অভিযোগ উঠেছে লাগাতার। ইসরাইলের হামলায় এই মুহূর্তে একপ্রকার শ্মশানের আকার ধারণ করেছে গোটা গাজা।

উল্লেখ্য, ২০২২ সালে অক্টোবর মাসে ইসরাইলে হামলা চালানো হয় হামাসের তরফ থেকে, যার জেরে প্রাণ হারান ১২০০ মানুষ। এখানেই শেষ নয়, পণবন্দি করা হয়েছিল ২৫০ জনকে। এরপরই পাল্টা দেওয়া শুরু হয় নেতানিয়াহুদের। একের পরে হামলা চালানো হয় গাজা ভূখণ্ডে। এই পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজারের বেশি। বর্তমানে সেখানকার বাসিন্দারা মৃত্যুর মুখে অনাহার ও অপুষ্টির জেরে।