চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : নতুন বছর শুরু হলেও শেষ হলনা যুদ্ধ। একের পর এক হামলা, ইজরায়েলী হামলায় রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। গাজার যে টুকু অংশ বেচে আছে সেই অংশ টুকুও ভেঙে গুঁড়িয়ে দিতে চলেছে ইজরায়েল। এবার দক্ষিণ গাজার ‘সেফ জোনে’ হামলা চালাল ইজরায়েল। এই হামলার জেরে প্রাণ গেছে ১১ জনের। যাদের মধ্যে রয়েছে মহিলা ও শিশু। আহতও হয়েছে আরও অনেকে। লাগাতার বোমাবর্ষণের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্যাম্পগুলো।
[ আরও পড়ুন : ৪৫০ কোটির আর্থিক কেলেঙ্কারি! শুভমান গিল সহ চার ক্রিকেটারকে তলব সিআইডির]
সূত্রের খবর বৃহস্পতিবার হানা দেয় ইজরায়েলি সেনা। আল মাওয়াসি এলাকায় চালায় হামলা। ওই এলাকায় রয়েছে বেশ কয়েকটি শরণার্থী শিবির। সেখানে লুকিয়ে থাকতে পারে হামাস জঙ্গি। আর সেই সন্দেহেই হামাস জঙ্গিদের পুরোপুরি নির্মূল করার জন্য উঠে পড়ে লেগেছে ইজরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ইজরায়েলের নতুন করে এই হামলায় মৃত্যু হয়েছে মোট ১১ জনের। যার মধ্যে রয়েছে ৩ শিশু সহ ২ মহিলা। আহত হয়েছে বহু, যাদের মধ্যে ১৫ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বিশ্বের একাধিক জায়গায় এখন প্রবল ঠাণ্ডা। ঠাণ্ডায় রীতিমত জমে যাওয়ার মতো অবস্থা প্যালেস্তিনিয়দের। আর ইজরায়েলের লাগাতার এই হামলার জেরে প্যালেস্তিনীয়রা চরম বিপদের মুখে পড়ছে। হামলার জেরে একের পর এক শরণার্থী শিবির হাসপাতাল ক্যাম্প ধ্বংস হয়ে যাওয়ায় সাধারণ মানুষের সমস্ত জিনিসপত্র এমনকি শীতে পড়ার পোশাকও নষ্ট হয়ে যাওয়ার জোগাড়।