ad
ad

Breaking News

Israel Hamas

ইসরায়েল-হামাস সংঘাত: শান্তির আশায় ধোঁয়া, ফের গাজায় হামলা

ট্রাম্পের নির্দেশ অমান্য ইজরায়েলের।

israel Hamas Conflict: Hope for Ceasefire Fades as Attacks Resum

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ইসরায়েল ও হামাসের মধ্যে আদৌ কি যুদ্ধ থামার সম্ভাবনা রয়েছে ? নেতানিয়াহুদের আক্রমণ বন্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওপর এই প্রস্তাবে হামাসও আংশিক রাজি হয়েছিল। অনেকেই ধরে নেন এবার হয়তো সংঘাত বন্ধ হতে পারে। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই সম্পূর্ণ আলাদা একটা চিত্র দেখা গেল। শনিবার গাজায় ফের ইসরায়েলের (Israel Hamas) তরফ থেকে হামলা করা হয়। এই ঘটনার জেরে প্রাণ হারান একাধিক ব্যক্তি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জন মারা যান।

আরও পড়ুনঃ আহমেদাবাদের প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে ক্যারিবিয়ান বধ ভারতের

স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের অন্দরে এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে দু’পক্ষের মধ্যে এই ভয়ংকর যুদ্ধ কোনভাবে রোখা যাবে কিনা। ওয়াকিবহাল মহলের মতে এমনটা চলতে থাকলে আগামীদিনে পরিস্থিতি খারাপ তো হবেই, তার সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির চিত্র পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বলা ভালো, এই যুদ্ধটি আন্তর্জাতিক রাজনীতির  কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। বহু দেশ তাতে হস্তক্ষেপ করতে পারে এবং সেটা যদি হয়  তাহলে বিষয়টি আর কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। (Israel Hamas)   

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামাতে চলতি সপ্তাহের শুরুতে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে ২০ দফার পরিকল্পনা করেন ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী, সকল বন্দিকে মুক্তি দেবে হামাস এবং ভবিষ্যতে তাদের কোন ভূমিকা থাকবে না গাজায়। অন্যদিকে ইসরায়েলের তরফ থেকেও মুক্তি দেওয়া হবে দুই হাজার বন্দিকে এবং তারা অঞ্চলটিও দখল করবে না। ইসরায়েল চুক্তি স্বাক্ষর করে। হামাস আংশিক রাজি হয় শান্তি প্রস্তাবে। তবে সকল পনবন্দিকে ছেড়ে দেবে বলে জানায়। এরপরই ট্রাম্প ইসরায়েলকে নির্দেশ দেন আক্রমণ বন্ধ করার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের আক্রমণ পর্ব শুরু করে ইসরায়েল। (Israel Hamas)