চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ইরানের রাজধানী তেহরান ও আশেপাশের এলাকায় ফের আকাশপথে হামলা চালাল ইজরায়েল। শুক্রবার রাতে ইরানের পরমাণুকেন্দ্র(israel airstrikes) ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার পরে, ২৪ ঘণ্টাও পেরোয়নি নতুন করে শুরু হয়েছে ইজরায়েলের বিস্ফোরক অভিযান। বিবিসি-র এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, (israel airstrikes)আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে বহু ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তেহরানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ইজ়রায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র গিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে প্রেস টিভি ও আইআরআইবি। কারাজ শহরের দিকেও ড্রোন হানা চালানোর চেষ্টা হয়েছিল, তা প্রতিহত করেছে ইরান।
আরও পড়ুন: Daily Horoscope: আজ কার ভাগ্যে সাফল্য, কার জীবনে টানাপোড়েন? কে কী পাবেন, দেখে নিন একনজরে
তবে এই হামলা প্রাণঘাতী হয়ে দাঁড়ায় ইরানের শীর্ষ নেতৃত্বের জন্য। সরকারি সূত্র জানায়, ইজ়রায়েলের হানায় মৃত্যু হয়েছে ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল মহম্মদ বাগেরি, রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলামালি রশিদের। প্রাণ হারিয়েছেন ছ’জন পরমাণু বিজ্ঞানীও, যাঁদের মধ্যে রয়েছেন ইরানি পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসি।
Bangla Jago fb: https://www.facebook.com/Banglajagotvofficial
হামলার পর তেহরানের বিভিন্ন আবাসনে আঘাত হানে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(israel airstrikes) ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ইরানকে পরমাণু চুক্তি না মানার জন্য দায়ী করেছেন। তাঁর মন্তব্যে ইঙ্গিত মিলেছে, আমেরিকার পরোক্ষ সমর্থন থাকতে পারে এই অভিযানে।