চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ১২ দিনের টানা সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল ইরান ও ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপেই সম্ভব হল এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান। মঙ্গলবার সকাল সাড়ে ন’টার পর থেকেই দুই দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করেছে বলে জানানো হয়। ট্রাম্প নিজেই সোশাল মিডিয়ায় এই ঘোষণা করেন (Donuld Trump)।
মার্কিন সময় অনুযায়ী সোমবার রাতে এবং ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোররাতে ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ বার্তা পোস্ট করেন সমাজমাধ্যমে। তাতে তিনি লেখেন, ‘‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান ও ইজরায়েল দুই পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। প্রথম ১২ ঘণ্টা সংঘর্ষ বন্ধ রাখবে ইরান, পরবর্তী ১২ ঘণ্টায় একই পথে হাঁটবে ইজরায়েল। কেউ আগে যুদ্ধ থামালে, অপর পক্ষও শান্তি বজায় রাখবে।’’ একইসঙ্গে তিনি জানান, ‘‘এই প্রক্রিয়ার মাধ্যমে ১২ দিনের যুদ্ধের ইতি টানবে দুই দেশ।’’ ট্রাম্প এই ঘোষণাটি করেন ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে তিনটেয়। অর্থাৎ, পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ন’টা থেকে (Donuld Trump)।
আরও পড়ুনঃ Jhargram: https://truthsocial.com/@realDonaldTrump/114736609585800487
প্রশাসনের তৎপরতায় উদ্ধার হল জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ
তবে এই ঘোষণার পরও অব্যাহত ছিল চরম উত্তেজনা। একদিকে যখন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে তখনই ইজরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলার খবর আসে। পালটা হামলা হয় তেহরানেও। যদিও এই উত্তেজনার মধ্যেই সময়মতো যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ‘‘আমরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে শেষবারের মতো একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি (Donuld Trump)।’’
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এদিকে, ট্রাম্পের ঘোষণার পরেই ইরান-ইজরায়েল দুই পক্ষ থেকেই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা আসে। যদিও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি ট্রাম্পের দাবি খারিজ করে বলেন, ‘‘ইজরায়েলই যুদ্ধ শুরু করেছে। ইরান নয়। আমরা আগেও বলেছি, ইজরায়েল আক্রমণ বন্ধ করলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে।’’ এই সমস্ত ঘটনার মধ্যেই সোশাল মিডিয়ায় ফের একবার বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হল। অনুগ্রহ করে কেউ যেন আর একে অপরের বিরুদ্ধে হামলা না চালান (Donuld Trump)।’’