Bangla Jago Desk : ইন্দোনেশিয়ার মাউন্ট আবুতে ফের অগ্ন্যুৎপাত। বিস্তীর্ণ এলাকার আকাশে ছড়িয়ে পড়েছে ছাই। মেঘের মতো আস্ত্ররণ হয়ে আছে সেই ছাই। আশেপাশের সাতটি গ্রামের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপ হালমাহেরাতে মাউন্ট আবুতে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসন সতর্ক নজর রাখছে গোটা পরিস্থিতির ওপর।
[আরও পড়ুন – ফের জঙ্গিদের নিশানায় মেয়েদের স্কুল, ১ কোটি টাকা চাঁদা না পাওয়ায় জঙ্গি হামলা
এই ঘটনায় স্থানীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, আশেপাশের গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে পুলিশ, সামরিক এবং অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ দলকে এলাকায় পাঠানো হয়েছে। উদ্ধার করে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত ঠিক কতজনকে সরানো হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য মেলেনি।
[আরও পড়ুন – Israel : ইসরায়েলি বিমান হামলা ত্রাণশিবিরে, ২০ জনের মৃত্যু
এই মাসের শুরুতে মাউন্ট আবুতে একাধিকবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ জোনে অবস্থিত 127টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। মাউন্ট আবু তার মধ্যে অন্যতম। মাউন্ট ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থার দ্বারা জানানো তথ্যে জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় মাউন্ট আবুতে অগ্ন্যুৎপাত ৪ কিলোমিটার উঁচুতে ছাই পাঠায়। গোটা এলাকায় বেগুনি বজ্রপাতের রেখা ছড়িয়ে পড়ে।