ad
ad

Breaking News

Python

Python: ২৬ ফুট লম্বা অজগরের পেট থেকে উদ্ধার নিখোঁজ কৃষকের দেহ

ঘটনার কথা নিশ্চিত করেছেন স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান লাওডে রিসাওয়াল।

indonesia-python-swallows-man-south-buton-village-tragedy

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: অজগরের পেটে মানুষ। অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা। ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রামে ঘটল গা শিউরে ওঠার মতো এক মর্মান্তিক দুর্ঘটনা। নিজের ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন ৬৩ বছরের এক কৃষক। কিন্তু রাত গড়িয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। অবশেষে স্থানীয়দের তৎপরতায় একটি ২৬ ফুট লম্বা অজগরের পেট চিরে উদ্ধার হয় সেই কৃষকের নিথর দেহ।(Python)

[আরও পড়ুনঃShubman Gill: বিশ্ব সেরাদের শীর্ষে ভারত অধিনায়ক শুভমন  ]

ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। পরিবার ও প্রতিবেশীরা জানান, কৃষক রাতে যখন বাড়ি ফেরেননি, তখন আশপাশে তল্লাশি শুরু হয়। কোথাও খোঁজ না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। রবিবার সকালে গ্রামবাসীরা কাছের একটি ক্ষেতে একটি বিশাল আকারের অজগরকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় ধরে সেটি এক জায়গায় নড়াচড়া না করায় সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মনে। তাঁদের ধারণা হয়, বিশাল কিছু গিলে ফেলেছে সাপটি। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় অজগরের পেট কাটার।

অজগরের পেট কাটতেই স্পষ্ট হয়ে যায় ভয়াবহ সত্যি—ভিতরে ছিল নিখোঁজ কৃষকের দেহ। খবরটি ছড়িয়ে পড়তেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। ঘটনার কথা নিশ্চিত করেছেন স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান লাওডে রিসাওয়াল। তিনি জানান, বর্ষাকালে এই এলাকায় প্রায়ই অজগর দেখা যায়। কিছু সাপের দৈর্ঘ্য ২০ ফুটেরও বেশি হয়। তবে এতদিন পর্যন্ত তারা কেবল গবাদি পশু শিকার করত। এ বারই প্রথম মানুষের উপর সরাসরি আক্রমণের ঘটনা সামনে এল।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

প্রসঙ্গত, ২০১৭ সালেও ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে ঠিক এমনই ঘটনা ঘটেছিল। সেবার এক ২৫ বছরের যুবক কৃষককে গিলে ফেলেছিল ২৩ ফুট লম্বা একটি অজগর। তখনও সাপের পেট কেটেই উদ্ধার করা হয় মৃতদেহ। এই ধরনের ঘটনা ফের সামনে আসায় স্থানীয় প্রশাসন ও বন দফতর আরও সতর্ক হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। তবে এই ঘটনার পরে এলাকাবাসীর মনে আতঙ্ক আরও গভীরভাবে ছড়িয়ে পড়েছে।