ad
ad

Breaking News

Mali

Mali: মালিতে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে অপহৃত ৫ ভারতীয়, দিল্লি জুড়ে কূটনৈতিক তৎপরতা

মালি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

Mali Indian Government Coordinates

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিম আফ্রিকার দীর্ঘদিনের অশান্ত দেশ মালিতে কাজ করতে যাওয়া পাঁচ ভারতীয়কে অপহরণ করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই দিল্লি জুড়ে সৃষ্টি হয়েছে গভীর উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতা। অপহৃত ভারতীয়দের দ্রুত ও সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে ভারত সরকার মালির কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে। সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রক (MEA)-এর পক্ষ থেকে এই পদক্ষেপের কথা নিশ্চিত করা হয় (Mali)।

আরও পড়ুনঃ ISI Baranagar: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন

মালি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। মালির রাজধানী বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সোমবার ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়, গত ৬ নভেম্বর মালিতে পাঁচ ভারতীয়র অপহরণের বিষয়টি দূতাবাস অবগত। স্থানীয় সুরক্ষা সংস্থা এবং যে ঠিকাদার সংস্থার অধীনে এই পাঁচ জন বিদ্যুৎ সংযোগের কাজে যুক্ত ছিলেন, তাদের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দূতাবাস। অপহৃতদের সুরক্ষিতভাবে ফেরানোই এখন ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার (Mali)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

দীর্ঘ সময় ধরেই মালিতে সামরিক শাসন জারি রয়েছে। ২০২০ সাল থেকে জেনারেল আসিমি গোয়েটা দেশের দায়িত্বে আছেন। ক্ষমতায় আসার সময় তিনি সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (IS) এবং আল কায়দার মতো সংগঠনের বিস্তার থামানোর প্রতিশ্রুতি দিলেও, তা পূরণ হয়নি। ফলস্বরূপ, এই দেশে সন্ত্রাসবাদীরা এখনও সক্রিয়। এই অশান্ত পরিবেশের মধ্যেই ঠিকাদারের অধীনে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন এই পাঁচ ভারতীয় নাগরিক। তবে কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

নয়া দিল্লির তরফে জানানো হয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস মালির সুরক্ষা সংস্থা এবং যে সংস্থার হয়ে ওই পাঁচ জন কাজ করতেন, তার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে, যাতে দ্রুত এই পাঁচ ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা যায় (Mali)।