চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : আমারিকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যায় বছর ৩৫ এর এক ভারতীয় তরুণী। বর্তমানে তার অবস্থা অত্যন্ত খারাপ বলে জানা গিয়েছে। আমেরিকার হাসপাতালে নীলম শিণ্ডে কোমায় রয়েছে । তরুণীর পরিবার থেকে জানানো হয়েছে দুর্ঘটনায় নীলমের হাত ও পা ভেঙে গিয়েছে। এছাড়াও তার মাথাতেও গুরুতর আঘাত লাগে তরুণীর। তার মাথায় একটি অস্ত্রোপচার ও করার প্রয়োজন আছে তবে তার জন্য পরিবারের অনুমতি চাই। আর সেই কারণেই তরুণীর পরিবার কেন্দ্রের কাছে ইতিমধ্যেই দ্রুত ভিসা পাওয়ার জন্য আবেদন করেছে। যদিও ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন : ২০২৬-এ তামিলনাড়ুতে গঠিত হবে এনডিএ সরকার: অমিত শাহ
গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার রাস্তায় একটি চারচাকা গাড়ি এসে সজোরে পিষে দেয় নীলম শিণ্ডকে। নীলম মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা। তড়িঘড়ি দুর্ঘটনা স্থল থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে আইসিউতে ভর্তি করানো হয় তাঁকে। তবে পুলিশ সূত্রে জানা যায় দুর্ঘটনার পরেই কোমায় চলে যায় ওই তরুণী। এইদিকে নীলমের বাড়িতে খবর দেওয়া হয় ১৬ ফেব্রুয়ারি, তারপর থেকেই তার পরিবার ভিসার জন্য আবেদন চালিয়ে যাচ্ছে কেন্দ্রের কাছে, যদিও এখনও পর্যন্ত ভিসার কোন ব্যবস্থা করা সম্ভব হয়নি।
নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে এনসিপি সাংসদ এই বিষয়টিকে অত্যন্ত মানবিক বলে জানিয়েছেন। এই সমস্যার দ্রুত সমাধানের কথা তিনি উল্লেখ করেছেন। ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শঙ্করের প্রতিও বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।