The Truth of Bengal: ফের মার্কিন মুলিকে ভারতীয় পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটল। দিল্লির বাসিন্দা আদিত্য আদলেখাকে দূর থেকে গাড়ির ভিতর থেকেই লাগাতার গুলি করে হত্যা করে দুষ্কৃতিরা। মৃত পড়ুয়ার বয়েস মাত্র ২৪ বছর। তিনি আমেরিকার সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র। উচ্চশিক্ষিত হওয়ার আকাঙ্ক্ষা ছিল তাঁর । তবে সেইসব স্বপ্ন অধরাই থেকে গেল।
সিনসিনাটি বিশ্ব বিদ্যালয়য়ের তরফে এই ঘটনায় শোক বার্তা প্রকাশ করা হয়েছে।এই পড়ুয়া মিলিকিউলার অ্যান্ড ডেভেলপমেন্ট বায়োলজি প্রোগ্রাম বিভাগের ছাত্র। ৯ নভেম্বর আদিত্য গাড়ি চালাচ্ছিলেন সেই সময় আততায়ীরা আদিত্যকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে। এর পরই আদিত্য গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা মারে দূরের এক দেওয়ালে। গারিটি পুরো দুমড়ে মুচড়ে যায়।
গাড়ির কাঁচে দেখা গিয়েছে তিন টি গুলির চিহ্ন। ঘটনাস্থলে মার্কিন পুলিশ পৌঁছে আদিত্যকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসকেরা তিনটি গুলি বের করে দিলেও শেষ রক্ষা হল না আদিত্যের। ১৮ নভেম্বর বিশ্ব বিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে শেষ নিশ্বাস ত্যাগ করে সে। ওই আততায়ীরা কে বা কারা তার তদন্ত শুরু করেছে পুলিশ।