ad
ad

Breaking News

Palestinian

স্বাধীন ফিলিস্তিনির অধিকারের পক্ষে ভোট ভারতের, বিরোধিতায় দুই দেশ

৪৭ জন সদস্যের কাউন্সিলে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে নামক দুটি দেশ। এই প্রস্তাবটি মূলত 'ফিলিস্তিনি জনগণের স্বনিয়ন্ত্রণের জন্য তাদের অবিচ্ছেদ্য স্থায়ী এবং অযোগ্য অধিকার যার মধ্যে তাদের স্বাধীনতা

India votes in favor of independent Palestinian rights, two countries oppose

Bangla Jago Desk : শুক্রবার ভারতের তরফে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনি জনগণের স্বনিন্ত্রণের ‘অবিচ্ছেদযোগ্য অধিকার’ পুনঃনিশ্চিত সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের অধিকার।জেনেভা ভিত্তিক কাউন্সিল, ‘ফিলিস্তিনি জনগণের নিয়ন্ত্রণের অধিকার’ সংক্রান্ত যে খসড়া প্রস্তাবটি গৃহীত হয়েছিল সেই প্রস্তাবে ভারত সহ ৪২ টি সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে।

তবে এই ৪৭ জন সদস্যের কাউন্সিলে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে এই দুটি দেশ। এই প্রস্তাবটি মূলত ‘ফিলিস্তিনি জনগণের স্বনিয়ন্ত্রণের জন্য তাদের অবিচ্ছেদ্য স্থায়ী এবং অযোগ্য অধিকার যার মধ্যে তাদের স্বাধীনতা, ন্যায় বিচার এবং মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার এবং তাদের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকার’ পুনঃনিশ্চিত করা হয়েছে। মূলত এই আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজুলেশন সহ ইসরাইল ফিলিস্তিন সংঘাতের একটি ন্যায্য ব্যাপক এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সমাধান করার প্রয়োজনীয়তা ব্যক্ত করছে।

ইহা ইজরায়েলকে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দখল অবিলম্বে শেষ করার এবং ফিলিস্তিনের রাজনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতাকে প্রত্যাহার এবং প্রতিকার করার আহ্বান জানিয়েছে। এছাড়াও শান্তি ও নিরাপত্তার পাশাপাশি বসবাসকারী দুটি রাষ্ট্র ফিলিস্তিন এবং ইসরাইলের সমস্ত রকম সমাধানের জন্য আহ্বান জানিয়েছে।