ad
ad

Breaking News

Diplomatic Ties

চার বছর পর কাবুলে ফের চালু ভারতীয় দূতাবাস

আফগান-পাক সংঘাতের মাঝে নয়াদিল্লির সঙ্গে কাবুলের এই কূটনৈতিক সম্পর্ক বেশ দৃষ্টি আকর্ষণ করেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলের।

Diplomatic Ties Resume: India Reopens Embassy in Kabul

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ২০২১ সালে তালিবান সরকার ক্ষমতায় আসার পর কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করা হয়। এবার ভারতের তরফ থেকে তা আনুষ্ঠানিকভাবে খোলা হল। জানা যাচ্ছে, এর প্রধান কূটনীতিকের পদমর্যাদা হবে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’, যেহেতু তালিবানকে এখনও ভারতের তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি। আফগান-পাক (Diplomatic Ties) সংঘাতের মাঝে নয়াদিল্লির সঙ্গে কাবুলের এই কূটনৈতিক সম্পর্ক বেশ দৃষ্টি আকর্ষণ করেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ “ভাই ফোঁটা”র স্পেশাল মিষ্টি নিতে আসতেই হবে এই দোকানে

বিদেশমন্ত্রকের বিবৃতিতে লেখা, “ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনা হচ্ছে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে। আফগান বিদেশমন্ত্রীর ভারত সফরের সময় যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল, তা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দেশের কূটনৈতিক উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে। আফগানিস্তানের অগ্রাধিকার ও আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে এই দূতাবাস উন্নয়ন, মানবিক সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।” (Diplomatic Ties)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, চলতি মাসে ভারত সফরে এসেছিলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে তিনি বৈঠক করেন এবং একাধিক বিষয়ে আলোচনা হয়। জয়শংকরের তরফ থেকে আফগানিস্তানের প্রশংসার পাশাপাশি জানানো হয়েছিল কাবুলে ভারতীয় দূতাবাস খোলার বিষয়টি। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছিলেন যে আফগানিস্তানের স্বাস্থ্যখাতে ছটি নতুন প্রকল্প চালু করা হবে। তবে এর সঙ্গে তিনি এটাও দাবি করেছিলেন যে সীমান্তে এক হয়ে সন্ত্রাস মোকাবিলা করা দরকার। মুত্তাকির ভারত সফরের দিনই কাবুলে হামলা চালানো হয়। এখান থেকেই সূচনা হয় আফগান-পাক সংঘাতের। (Diplomatic Ties)