চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: দুই বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির অ্যাদিয়ালা জেলে বন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) নিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে যে জেলের ভেতরেই তাঁকে খুন করা হয়েছে! যদিও নির্ভরযোগ্য কোনো সংবাদ সংস্থা বা সূত্র এই খবরকে এখনও পর্যন্ত নিশ্চিত বা মান্যতা দেয়নি। ‘আফগান টাইমস’ নামের একটি এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেল থেকে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয়, এরপর আরও কয়েকটি সূত্র থেকে এই গুঞ্জন জোরদার হতে থাকে। এই ধরনের দাবির মূল কারণ হলো— জেলের ভেতরে ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়া এবং তাঁকে অন্য বন্দীদের থেকে আলাদা সেলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা।
Reports are now surfacing from inside the prisons of PUnjabi Pakistan that Imran Khan, who was being held in custody, has been killed by Asim Munir and his ISI administration according to several news outlets. If this information is confirmed to be true, it marks the absolute end… pic.twitter.com/SbbVB5uJll
— Ministry of Foreign Affairs Baluchistan (@BaluchistanMFA) November 26, 2025
গত সপ্তাহে ইমরান খানের তিন বোন— আলেমা খান, উজমা খান এবং নওরিন খান— সাপ্তাহিক সাক্ষাতের জন্য জেলে এলেও তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। এরপরই জেলের বাইরে তাঁরা ১০ ঘণ্টা ধরে অবস্থান ধর্মঘট করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে প্রতিবাদ চলাকালীন তাঁদের মারধরও করা হয়েছে। এই ঘটনার পর থেকেই ইমরানের মৃত্যু নিয়ে গুঞ্জন আরও বেড়েছে।
کمنٹ میں Free Imran Khan لکھیں، اور اپنی فالورز کو بڑھائیں۔ شکریہ
pic.twitter.com/GCgBqnu7km— Aleema Khan (@cctouser) November 25, 2025
আজও কারাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ দেখালেও কারও সঙ্গে ইমরান খানের দেখা করতে দেওয়া হয়নি, যার ফলে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। ৭২ বছর বয়সী এই রাজনীতিকের বোনেদের দাবি, তাঁরা তিন সপ্তাহ ধরে তাঁদের দাদাকে দেখেননি। পিটিআই প্রধানের বোন ও তাঁর পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীকে অমানবিক পরিস্থিতিতে নির্জন কারাগারে রাখা হয়েছে। তাঁরা সকলেই অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন। রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দী রয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। এই অবস্থায় তাঁর মৃত্যু ঘিরে গুঞ্জন তুঙ্গে ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
WHERE IS IMRAN KHAN?
IS HE ALIVE?
IS HE IN ADIYALA?
WHERE IS HE?#WhereIsImranKhan#WHEREISIMRANKHANpic.twitter.com/Yw2rLSYekS— Namkeen Chai نمکین چائے (@enigmaakh) November 25, 2025
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/