ad
ad

Breaking News

Harvard Ruling

Harvard Ruling: ইহুদি বিদ্বেষের অভিযোগ খারিজ, হার্ভার্ডের পক্ষে রায় দিল ফেডেরাল কোর্ট

বুধবার বিচারক অ্যালিসন বারোস রায় দেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ প্রতিশোধমূলক এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপ।

Harvard Ruling: US Court Declares Trump’s Funding Ban Illegal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের অনুদান বন্ধ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে সেই সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করল মার্কিন ফেডেরাল আদালত। বুধবার বিচারক অ্যালিসন বারোস রায় দেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ প্রতিশোধমূলক এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপ। আদালতের নির্দেশ, দ্রুত এই সিদ্ধান্ত বদল করতে হবে। প্যালেস্টাইনে ইজরায়েলের হামলার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল (Harvard Ruling)।

আরও পড়ুনঃ Kopai River: কবিগুরুর সাধের কোপাই নদী ধ্বংসের মুখে, রাতের অন্ধকারে অবাধে চলছে মাটি ও বালি চুরি

ইজরায়েল-সমর্থক ট্রাম্প প্রশাসন তখন ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়গুলির উপর একাধিক কড়া নির্দেশ জারি করে। হার্ভার্ড সেই নির্দেশ মানতে অস্বীকার করে। এর পরই বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ কোটি টাকার অনুদান বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, শিক্ষা দপ্তরের নির্দেশে বহু বিজ্ঞানী ও গবেষকের প্রকল্প বন্ধ করে দেওয়া হয় এবং তুলে নেওয়া হয় করছাড়ের সুবিধা। এমনকি হার্ভার্ডকে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ইহুদি বিদ্বেষী ও কমিউনিস্টদের আখড়া (Harvard Ruling)।‘

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

হার্ভার্ড আদালতের দ্বারস্থ হলে বুধবার সেই মামলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষেই রায় যায়। বিচারক বারোস জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের সরকারি হস্তক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আদালতের এই রায়ে হার্ভার্ড কার্যত বড় আইনি জয় পেল। এর আগে বিদেশি ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত নীতি নিয়েও আদালতে হারের মুখ দেখেছিল ট্রাম্প প্রশাসন। এবার অনুদান ইস্যুতেও ফের ধাক্কা খেল মার্কিন প্রশাসন। এই নিয়ে হোয়াইট হাউসের তরফ থেকে মেলেনি প্রতিক্রিয়া (Harvard Ruling)।