Tunnel
Bangla Jago Desk : থামেনি হামাস ও ইজরায়েলের সংঘাত। গাজা ভূখণ্ডের মধ্যে থাকা হামাসের গোপন অস্ত্র কারখানার সন্ধান পেয়ে সেই কারখানা ধ্বংস করল ইজরায়েল। গাজা ভূখণ্ডের নীচে এমন অনেক সুড়ঙ্গ আছে যেখানে হামাসের অস্ত্র, রকেট, গুলি তৈরি করা হয়। এই সমস্ত অস্ত্র কারখানা থেকে অস্ত্র সরবরাহ করা হয় হামাস জঙ্গিদের বলে দাবি করেছে ইজরায়েল।
গাজা ভূখণ্ডের মাঘাজি শরণার্থী শিবিরেও এই ধরনের গোপন আস্ত্র কারখানার খোঁজ পেয়েছে নেতানিয়াহু সরকার। মাঘাজির পাশাপাশি নুসেরাত ও বুরেজ শরণার্থী শিবিরেও অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সামগ্রী ও অসংখ্য রকেট উদ্ধার করেছে ইজরায়েলি সেনা। সম্প্রতি গাজার তুলকালেম ও বালাতা শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে ছিল ইজরায়েল। সেই হামালায় মৃত্যু হয়েছে ১০ জনের।
নাবলুস শহরের পূর্ব দিকে বালাতা শরণার্থীশিবিরের কাছে ইজরায়েলের অপর এক আক্রমণে মৃত্যু হয়েছে ৫ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইয়রায়েলের যুদ্ধে শুধুমাত্র গাজায় প্রাণ গেছে ২৪ হাজারেরও বেশি মানুষ। যাদের মধ্যে অধিকাংশই রয়েছে শিশু এবং মহিলা।
FREE ACCESS