ad
ad

Breaking News

H1B Changes

এইচ১বি ভিসার দাম বাড়ানো: ফেডারেল আদালতে একজোট হয়ে মামলা কয়েকটি সংগঠনের

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফি বৃদ্ধি ঠেকাতে একজোট হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কর্মচারী ইউনিয়ন, নিয়োগকর্তা এবং ধর্মীয় গোষ্ঠীগুলি এবং মামলা দায়ের করেছে সান ফ্রান্সিসকোর এক ফেডারেল আদালতে।

h1b-fees-trump-lawsuit-federal-court

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বর্তমানে এইচ১বি ভিসার (H1BChanges) দাম বাড়ানো নিয়ে সরগরম মার্কিন রাজনীতি। অনেকেই এর সমালোচনা করেছেন। এই আবহাওয়ায় এই পর্বে এলো চাঞ্চল্যকর মোড়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফি বৃদ্ধি ঠেকাতে একজোট হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কর্মচারী ইউনিয়ন, নিয়োগকর্তা এবং ধর্মীয় গোষ্ঠীগুলি এবং মামলা দায়ের করেছে সান ফ্রান্সিসকোর এক ফেডারেল আদালতে। তাদের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ বেআইনি। সংগঠনগুলি দাবি করেছে যে ট্রাম্পের এক্তিয়ার নেই একতরফাভাবে আরোপ করার দেশের রাজস্ব আয়ের জন্য।

কী বলা হয়েছে মামলায়? তাতে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের যেই ক্ষমতার সীমা রয়েছে, তা তিনি উপেক্ষা করেছেন ফি বাড়ানোর ডিক্লারেশন জারি করার সময়। জানা গিয়েছে, এই মামলা করা হয়েছে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসরস, জাস্টিস অ্যাকশন সেন্টার এবং গ্লোবাল নার্স ফোর্সের পক্ষে ডেমোক্রেসি ফরোয়ার্ড ফাউন্ডেশন এবং বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের তরফ থেকে। মামলায় এটাও দাবি করা হয়েছে যে প্রেসিডেন্টের অধিকার নেই নির্দেশ দেওয়ার কীভাবে তহবিলগুলি ব্যয় করা হবে।(H1BChanges)

প্রসঙ্গত, গত মাসে মার্কিন শ্রম দপ্তরের ‘প্রোজেক্ট ফায়ার ওয়াল’এর ফলে এইচ১বি ভিসার দাম একধাক্কায় ১ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা) হয়। হোয়াইট হাউসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে একমাত্র নতুন আবেদনকারীদের ‘ওয়ান টাইম’ দাম দিতে হবে। পাশাপাশি, এটাও পরিষ্কার করে দেওয়া হয় যে যাঁদের কাছে আগে থেকেই এই ভিসা রয়েছে এবং দেশের বাইরে, তাঁদের আর আলাদা করে দাম দিতে হবে না। পরে লটারি ব্যবস্থাও বাতিল করে দেওয়া হয়। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত তীব্র সমালোচনা কুঁড়িয়েছে চারিদিক থেকে।(H1BChanges)