চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: গাজায় (Gaza) ফের মৃত্যু মিছিল। রবিবার খাদ্যসাহায্য নিতে আসা নিরস্ত্র সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাল ইজরায়েলি বাহিনী। গাজা সিভিল ডিফেন্স এজেন্সির দাবি, এই ঘটনায় অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে, আহত বহু। ঘটনাটি ঘটে উত্তর গাজায়, যেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে ২৫টি খাদ্যসাহায্য ট্রাক পৌঁছেছিল। ট্রাক গাজার ভেতরে ঢুকতেই হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তা ঘিরে ধরেন। অভিযোগ, তখনই ইজরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও স্নাইপারের মাধ্যমে গুলি চালাতে শুরু করে। শুধু উত্তর গাজা নয়, দক্ষিণে রাফার কাছে ৯ জন ও খান ইউনিসের একটি সাহায্য শিবিরে আরও ৪ জন প্রাণ হারান বলে খবর।
[আরও পড়ুনঃ Trump: এআই-তে ওবামার গ্রেফতারের ভিডিও, বিতর্কে ট্রাম্প]
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘ খাদ্যের জন্য মরিয়া হয়ে ছুটে আসা সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালানো কোনোমতেই গ্রহণযোগ্য নয়।’ সংস্থাটি ঘটনাটিকে ‘মানবিকতার পরিপন্থী’ আখ্যা দিয়েছে। অন্যদিকে ইজরায়েলি সেনাবাহিনীর বক্তব্য, তারা ‘তাৎক্ষণিক হুমকি’ ঠেকাতেই গুলি চালাতে বাধ্য হয়েছিল। সেনার দাবি, জনতার বিশাল ভিড় পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল।(Gaza)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
এই ঘটনা গাজা উপত্যকায় চলমান সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে। মে মাসের শেষ দিক থেকে এখনও পর্যন্ত গাজায় খাদ্যসাহায্যের লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮০০ নিরস্ত্র সাধারণ মানুষ। প্রত্যেক ক্ষেত্রেই ইজরায়েলি বাহিনীর দিকেই অভিযোগ উঠেছে। এর আগে, গাজার একমাত্র ক্যাথলিক চার্চ ‘হোলি ফ্যামিলি’তে ইজরায়েলি হামলায় তিন জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর পোপ লিও চতুর্দশ একে ‘ নির্মম বর্বরতা’ বলে আখ্যা দেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানান।(Gaza)
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলে মৃত্যু হয় ১,২১৯ জনের। সেই ঘটনার জবাবে শুরু হওয়া ইজরায়েলি অভিযানে গাজায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮,৮৯৫ জন, যার অধিকাংশই সাধারণ নাগরিক। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চলছে গোপন যুদ্ধবিরতির আলোচনা। সূত্রের খবর, হামাস ও ইজরায়েল ৬০ দিনের অস্ত্রবিরতি এবং ১০ জন জীবিত বন্দিদের মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা চালাচ্ছে। তবে এই আলোচনার ফল এখনও স্পষ্ট নয়। যুদ্ধের ছায়া আরও গভীর হচ্ছে, কিন্তু শান্তির আলো এখনও বহু দূরে।(Gaza)