Bangla Jago Desk: মাস দুয়েকের যুদ্ধবিরতি শেষে ফের উত্তপ্ত গাজা। ইজরায়েলের তরফ থেকে হামলা চালানো হয় গাজায়। একইসঙ্গে ইজরায়েলের কিছু প্রধান শহরগুলিতে হমাসের তরফ থেকে চালানো হয়েছে রকেট হামলা। অন্ততপক্ষে ১০ টি রকেট হামলা করা হয়েছে হামাসের তরফ থেকে, খবর ইজরায়েলের সেনা সূত্রে। যদিও তার বেশিরভাগটাই প্রতিগত করা সম্ভব হয়েছে।
অন্যদিকে রবিবার ৩৯ জনের মৃত্যু হয়েছে ইজরায়েলের হামলায়। এমনটাই খবর গাজার স্বাস্থ্য বিভাগের তরফে। এছাড়াও সোমবারই ইজরায়েলি হবে দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে। সেক্ষেত্রে প্যালেস্টাইন দাবি জানাচ্ছে, গাজায় ইজরায়েলের হামলায় ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা বলে জানা যায়।
জানা গিয়েছে, হামাসের রকেট আছড়ে পড়েছে ইজরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে। তবে সূত্রের, এই হামলার ঘটনায় প্রাণ হারান একজন চিকিৎসাধীন ব্যক্তিও।
মধ্য গাজার একাধিক এলাকা ছেড়ে সেখানকার বাসিন্দাদের চলে যাওয়ার বার্তা দিয়েছে ইজরায়েলি সেনা। জানা যায়, পড়ে সেখানে ইজরায়েলি হামলার কথা জানানো হয়। সেই হামলাতেই দুজনের মৃত্যুর খবর সামনে আসে। জানা যায়, সাংবাদিক তাঁবুতে হওয়া হামলায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন একজন প্যালেস্টাইনি সাংবাদিকও। জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর।