Bologna, Italy - Skyline of medieval Two Towers (Due Torri), Asinelli and Garisenda.
Bangla Jago TV Desk : ইটালির বলোগনা অঞ্চলে রয়েছে গ্যারিসেন্ডা টাওয়ার। যে টাওয়ার পিসার মিনারের থেকে সামান্য কম হেলে রয়েছে। পিসার হেলানো টাওয়ার ইটালির বিখ্যাত সৌধ হিসেবে পরিচিত। যেখানে পাঁচ ডিগ্রি হেলে পিসার টাওয়ার, সেখানেই প্রায় প্রায় চার ডিগ্রি হেলে রয়েছে এক হাজার বছরের পুরোনা এই টাওয়ার। ইটালির ঐতিদ্যবাহী এই টাওয়ারদের অক্ষত রাখতে দীর্ঘ সময় ধরে নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানকার প্রশাসন। কিন্তু এবার গ্যারিসেন্ডা টাওয়ারকে ঘিরে তৈরি হচ্ছে আশঙ্কা।
অত্যাধিক মাত্রায় ঝুঁকে যাওয়ার কারণে অপ্রত্যাশিতভাবে আচমকা ভেঙে পড়ার আশঙ্কা করছে গবেশষকদের একাংশ। আর এই তারপর থেকেই কৌতুহল শুরু হয়েছে পিসার জগৎবিখ্যাত হেলানো টাওয়ার নিয়ে। পিসার হেলানো এই টাওয়ার প্রায় ৮৫০ বছরেরও বেশি সময় ধরে এবাবেই ৫ ডিগ্রি হেলানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ভূমিকম্প, ঝড় সত্ত্বেও হেলানো টাওয়ার ভেঙে পড়েনি কখনো। সূত্রের খবর, ১৬০০ সালে টাওয়ারটি বর্তমান সময়ের চেয়ে অনেকাংশেই কম হেলেছিল। ১৯৯০ সালে টাওয়ারটি ৫ ডিগ্রির বেশি হেলে পড়ায় বিশেষজ্ঞরা সতর্ক করেন।
মাধ্যাকর্ষণ ক্ন্দ্র থেকে বাইরের প্রান্তে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কার করা শোনান। তখন সরকারের উদ্যোগে কোনওমতে টাওয়ারটি রক্ষা পায়। তবে জানা যায় পিসার টাওয়ার ভেঙে না পড়ার কারণ এর মাধ্যাকর্ষণ কেন্দ্র। তবে পিসার ওই টাওয়ার ভাহার হাত থেকে রক্ষা পেলেও এবারের নয়া আশঙ্কা গ্যারিসেন্ডা টাওয়ার। কোনরকম দুর্ঘটনা রুখতে প্রশাসন তৎপর। টাওয়ার ভেঙে পড়লেও যাতে সাধারণ নাগরিকের কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। আশেপাশের বাড়িতে যাতে কোনও প্রবাব না পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে।
FREE ACCESS