ad
ad

Breaking News

চিডো ঝড়ে লণ্ডভণ্ড ফ্রান্সের নিয়ন্ত্রিত মায়াটো দ্বীপ, আহত ও নিহতের সংখ্যা বহু

এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০ ছাড়ালেও পরে তা লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে ধারণা সেই দেশের কর্তৃপক্ষের।

French-controlled Mayato island hit by storm Chido, many injured and killed

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড অবস্থা ফ্রান্সের নিয়ন্ত্রিত মায়াটো দ্বীপে। এখনও পর্যন্ত ঝড়ের কারণে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ১৪ জনের। তবে এই সংখ্যা যে শয়ে গিয়ে পৌঁছবে সেই আশঙ্কায় করছে সেই দেশের প্রশাসন।

গত ৯০ বছরের মধ্যে এই ঘূর্ণিঝড় সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করছে সেই দেশের জনগণ। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে চিডো। গত শনিবার ফ্রান্সের মায়াটো দ্বীপে আছড়ে পরে এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় ২২৫ কিমি বেগে প্রবাহিত হয় এই ঘূর্ণিঝড়।

ফ্রান্সের এই দ্বীপের কোন অংশই বাদ দেয়নি লণ্ডভণ্ড করতে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০ ছাড়ালেও পরে তা লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে ধারণা সেই দেশের কর্তৃপক্ষের। এখনও পর্যন্ত আহতের সংখ্যাও বহু। তাঁদের কে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ভারত মহাসাগরের ওপর। তারপর ভারতের স্থানীয় সময় অনুযায়ী শনিবার ফ্রান্সের মায়াটো দ্বীপে দীর্ঘ সময় ধরে চলে চিডোর ল্যান্ডফল। এই বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন সেই দেশের কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তাদের মতে, এই ঝড়ের তাণ্ডবে প্রাণ যাবে বহু জনের। আহতের সংখ্যাও হবে বহু, ভয়াবহ পরিস্থিতির কবলে পড়েছে ফ্রান্স, এই সময় কোন কিছুই নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা। সর্বত্র মাইকিং করা হচ্ছে, সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি পুরো দ্বীপ ঘূর্ণিঝড়ের সময় বিদ্যুৎ বিচ্ছিন্নও হয়ে পড়ে। একজায়গা থেকে অন্য জায়গা যাওয়ার যোগাযোগ ব্যবস্থারও ব্যাঘাত ঘটে।

ঝড়ের তাণ্ডবলীলা থামতেই তড়িঘড়ি পুরো দ্বীপ জুড়ে শুরু হয়েছে উদ্ধার কাজ। একের পর এক মৃতদেহ উদ্ধার করছে উদ্ধারকারীদল। এই ঘূর্ণিঝড়ের দাপটে বর্তমানে এখানকার বাসিন্দাদের খাবার ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি সামলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেদেশের প্রশাসন।