ad
ad

Breaking News

Flight Diversion

মাঝ আকাশে হঠাৎ ইউ-টার্ন! কায়রোতে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের

পশ্চিম এশিয়ার আকাশসীমায় যুদ্ধজনিত উত্তেজনার কারণে বিমান পরিষেবায় বড়সড় বিঘ্ন ঘটে।

Flight Diversion IndiGo London–Mumbai Plane Emergency Landing

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিপাকে পড়লেন প্রায় ৩০০ ভারতীয় যাত্রী। লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমানের মাঝ আকাশে হঠাৎ ইউ-টার্ন নিতে হয় এবং শেষ পর্যন্ত সেটি কায়রো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সূত্রের খবর, বিমানটি ছিল ইন্ডিগো সংস্থার। ভারতীয় সময় সোমবার রাত ৩টা ৩ মিনিটে লন্ডন থেকে উড়ানটি ছাড়ে এবং মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পশ্চিম এশিয়ার আকাশসীমায় যুদ্ধজনিত উত্তেজনার কারণে বিমান পরিষেবায় বড়সড় বিঘ্ন ঘটে।

জানা গিয়েছে, ভুল আকাশসীমায় ঢুকে পড়ায় মাঝ আকাশেই দিক পরিবর্তন করতে বাধ্য হয় বিমানটি। এরপর সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানে থাকা যাত্রীদের প্রত্যেকেই ভারতীয় বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের মুম্বইয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সূত্রের খবর।