গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: বৃহস্পতিবার ভারতের মাটিতে পা রেখেছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি আর সেদিনই এক ভয়াবহ ঘটনা ঘটল আফগানিস্তানে। কী সেই ঘটনা? এক বীভৎস বিস্ফোরণ ঘটে সেই দেশের রাজধানী কাবুলে। পাকিস্তানের এয়ারস্ট্রাইকের কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ পাক সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানে হামলা চালানোর হুশিয়ারি দেন (Kabul Blast)।
আরও পড়ুনঃ World Cup 2027: ‘রো-কো’ জুটির ওপর নতুন শর্ত আরোপ করল বিসিসিআই
জানা গিয়েছে, এই ভয়ংকর বিস্ফোরণটি মাঝরাতে কাবুলের পূর্বাঞ্চলে হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আকাশে বিমানের আওয়াজের পর বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। শুধু তাই নয়, গুলির আওয়াজ পর্যন্ত শোনা যায়। আফগান মিডিয়া সূত্রের মতে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ লুকিয়ে থাকা সন্দেহে এক কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালানো হয়। যদিও পরে টিটিপির তরফ থেকে মেহসুদের একটি অডিও বার্তা প্রকাশ করা হয়, যেখানে তিনি বেঁচে আছেন বলে দাবি করা হয়। (Kabul Blast)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
বিস্ফোরণ প্রসঙ্গে আফগান-তালিবানের এক মুখপাত্র বলেছেন, “চিন্তা করার মতো কারোর কিছু নেই। সবকিছু ঠিক আছে এবং ঘটনাটির তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।” ‘টিআরটি ওয়ার্ল্ড’এর খবর অনুযায়ী মুত্তাকির ভারতে আসার দিন এই বিস্ফোরণ কাকতালীয় বলে মনে হয় না। এর একদিন আগে পাক সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন সেই দেশের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ। (Kabul Blast)
ঠিক কী বলেছিলেন খোওয়াজা আসিফ? তাঁর বক্তব্য, “অনেক হয়েছে। সহ্যের সীমা ভেঙে গিয়েছে আমাদের। আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ অসহ্যকর। বছর তিনেক আগে কাবুল সফর করেছিলাম। আফগান কর্তৃপক্ষদের জানিয়েছিলাম যে আপনাদের মাটিতে ৬-৭ হাজার লোক রয়েছে , যারা আমাদের জন্য হুমকি। আমরা গ্যারান্টি চেয়েছিলাম যে তারা পাকিস্তানে ফিরে আসবে না, কিন্তু এই আশ্বাস দিতে রাজি ছিল না আফগান কর্তৃপক্ষ। ইসলামাবাদের থেকে তহবিল চেয়েছিল আফগানিস্তান সীমান্ত থেকে টিটিপি জঙ্গি তাড়ানোর জন্য।” এই হুঁশিয়ারির কিছু ঘন্টা পরই বিমান হামলার ঘটনা ঘটে। (Kabul Blast)