চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চলতি বছর ২০ জানুয়ারি, দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। তার পূর্বসূরীদের ধারা বজায় রেখে, ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি হাত রাখবেন বাইবেলের উপর। তবে, ট্রাম্প কোন বাইবেল ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
[আরও পড়ুন: ডুয়ার্সে উদ্ধার ব্রাউন সুগার ও গাঁজা, ধৃত পিতা ও পুত্র]
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাইবেল দীর্ঘদিন ধরে বহন করা হয়ে আসছে। এই ঐতিহ্যের সূচনা হয়েছিল প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের মাধ্যমে। যিনি ১৭৮৯ সালের ৩০শে এপ্রিল স্থানীয় ম্যাসোনিক লজ থেকে বইটি ধার করেছিলেন।
২০১৭ সালে প্রথম অভিষেকের সময়, ট্রাম্প দুটি বাইবেল ব্যবহার করেছিলেন। একটি তাঁর নিজের শৈশবের বাইবেল এবং অপরটি ঐতিহাসিক লিঙ্কন বাইবেল। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১৯৫৫ সালে ট্রাম্পের মা তাকে তার ব্যক্তিগত বাইবেল উপহার দেন। তখন তার বয়স ছিল আট বছর নয় মাস। ১৮৬১ সালে আব্রাহাম লিঙ্কন তার অভিষেকের সময় যে লিঙ্কন বাইবেলটি ব্যবহার করেছিলেন, তা প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাও তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন।
অতি সম্প্রতি, ট্রাম্পের দ্বিতীয় অভিষেকের মাত্র কয়েকদিন আগে, গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল প্রকাশকরা ট্রাম্প কর্তৃক অনুমোদিত একটি ‘‘Inauguration Day Bible’ চালু করেছেন। ৬৯.৯৯ ডলারে, গ্রাহকরা এই KJV বাইবেলটি পেতে পারেন যেখানে মার্কিন সংবিধান, স্বাধীনতার ঘোষণাপত্র, আনুগত্যের অঙ্গীকার এবং লি গ্রিনউডের “God Bless the USA” গানের কোরাস রয়েছে।
[আরও পড়ুন: মেলোনির সামনে আচমকাই হাঁটু গেড়ে বসলেন রামা! কিন্তু কেন?]
ট্রাম্প সমর্থকদের জন্য, স্ট্যান্ডার্ড গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল $৫৯.৯৯-এ পাওয়া যাচ্ছে। দ্বিতীয় সংস্করণ, যার শিরোনাম “দ্য ডে গড ইন্টারভেনড”, জুলাই মাসে ট্রাম্পের বিরুদ্ধে ব্যর্থ হত্যা প্রচেষ্টার স্মরণে এবং এটি বিক্রয়ের জন্যও রয়েছে। ট্রাম্পের স্বাক্ষরিত একটি বাইবেল প্রকাশকের ওয়েবসাইটে ১,০০০ ডলারে তালিকাভুক্ত করা হয়েছে।