ad
ad

Breaking News

মৃত্যু বিশ্বের সবচেয়ে দুঃখী হাতির

মৃত্যু বিশ্বের সবচেয়ে দুঃখী হাতির

Bangla Jago Desk : নাম তার মালি । বয়েস হয়েছিল ৪৩ বছর। ফিলিপিন্সের এই সবচেয়ে দুঃখী হাতির মৃত্যু হয়েছে । চিড়িয়াখানাই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন হাতিটি সেই জন্যই হাতিটিকে দুঃখী বলা হয়েছে।   ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার এক চিড়িয়াখানায় থাকত মালি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মালির অন্ত্রে ক্যানসার হয়েছিল। বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন এই নিরীহ প্রাণীটি। হঠাৎ করেই […]

Bangla Jago Desk : নাম তার মালি । বয়েস হয়েছিল ৪৩ বছর। ফিলিপিন্সের এই সবচেয়ে দুঃখী হাতির মৃত্যু হয়েছে । চিড়িয়াখানাই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন হাতিটি সেই জন্যই হাতিটিকে দুঃখী বলা হয়েছে।   ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার এক চিড়িয়াখানায় থাকত মালি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মালির অন্ত্রে ক্যানসার হয়েছিল। বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন এই নিরীহ প্রাণীটি। হঠাৎ করেই শ্বাসকষ্ট হতে শুরু করে তার। কষ্টে সে দেওয়ালে লাগাতার নিজের শূর ঘষতে থাকে। তারপর ধীরে ধীরে নেতিয়ে পড়ে মালি।

১৯৮১ সালে মাত্র ১১ মাসের ছোট্ট মালিকে শ্রীলঙ্কার প্রশাসন উপহার হিসাবে দিয়েছিলেন ফিলিপিন্সের ফার্স্ট লেডির তকমা পাওয়া ফিলিপিন্সের স্বৈরশাসক ও রাষ্ট্রপতি ফারদিনান্দ মার্কোসের বিধবা স্ত্রী ইমেল্ডা মার্কোস। বছরের পর বছর ধরে একায় চিড়িয়াখানায় একায় থাকতেন মালি। দেশ জুড়ে আর্জি জানানো হয়েছে মালিকে অন্যত্র দেশে নিয়ে যেতে। ২০১২ সালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট কে আবেদন জানানো হয়েছিল মালি কে মুক্ত করার। কিন্তু সেই আর্জি কার্যকর করা হয়নি।