ad
ad

Breaking News

North Korea

North Korea: কিমের কঠোর ফতোয়া! মহিলাদের স্তন বৃদ্ধির অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি

কিম প্রশাসন ইতিমধ্যে ঘোষণা করেছে, কোনও মহিলা এই ধরনের অস্ত্রোপচার করে ধরা পড়লে তাঁকে বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে।

North Korea Bans Breast Implants as 'Anti-Socialist'

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উনের কঠোর শাসন ব্যবস্থার আরেকটি অবাক করা ‘কীর্তি’ প্রকাশ্যে এল। সেদেশে মহিলাদের মধ্যে স্তন বৃদ্ধির অস্ত্রোপচারের (Breast Augmentation Surgery) জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তা রুখতে এবার সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে কিম প্রশাসন। কিম জং-উনের মতে, এই ধরনের প্রবণতা সম্পূর্ণরূপে ‘সমাজতন্ত্র-বিরোধী এবং বুর্জোয়া মানসিকতার পরিচায়ক’। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ‘বুর্জোয়া’ প্রবণতা দমন করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে (North Korea)।

আরও পড়ুনঃ পুজো শেষ, রাজ্যে ফের নিম্নচাপের চোখরাঙানি

কিম প্রশাসন ইতিমধ্যে ঘোষণা করেছে, কোনও মহিলা এই ধরনের অস্ত্রোপচার করে ধরা পড়লে তাঁকে বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। শুধু স্তন বৃদ্ধি নয়, চোখের পাতা এবং ভ্রু-এর অস্ত্রোপচারের (Eye and Eyebrow Surgery) ক্ষেত্রেও একই ধরনের কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় নেতাদের উপর এই নজরদারির ভার দেওয়া হয়েছে। তাঁদের কাজ হলো— কোনও মহিলার শরীরে ‘বড় ধরনের বদল’ বা তাঁর স্তন ‘অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে কিনা’, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। কারও ক্ষেত্রে এমন দেখা গেলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে (North Korea)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

নিয়ম লঙ্ঘনকারী মহিলা বা ডাক্তারদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, গত সেপ্টেম্বরে সারিওন শহরের একটি সাংস্কৃতিক কেন্দ্রে ‘অবৈধ’ উপায়ে স্তন বৃদ্ধি করানোর অপরাধে একজন ডাক্তার এবং অস্ত্রোপচার করানো দুই মহিলার বিরুদ্ধে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল। বিচারে বলা হয়েছিল, ‘পুঁজিবাদী মানসিকতার কারণেই ওই মহিলারা এমন করেছেন’। ওই দুই মহিলাকে সেখানে যথেষ্ট অপমানের শিকার হতে হয়েছিল বলেও দাবি। এরপর থেকেই টহলদার বাহিনীর মাধ্যমে সন্দেহভাজন মহিলাদের চিহ্নিত করা হচ্ছে। যদি কোনও মহিলার এই ধরনের অস্ত্রোপচার হয়েছে বলে সন্দেহ হয়, তবে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী দল তাঁকে শারীরিক পরীক্ষাও (Physical Examination) করতে পারে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কিম জং-উনের এই নতুন ফতোয়া গোটা বিশ্বে সমালোচনার ঝড় তুলেছে (North Korea)।