ad
ad

Breaking News

Russia-Ukraine

ক্রিসমাসের দিনেও রক্তাক্ত ইউক্রেন, পরপর বোমা-ড্রোন হামলা রাশিয়ার

কিয়েভে এই সময় তাপমাত্রা শুন্যের নীচে। ফোলে জল গরম করতে এবং জলের পাইপগুলিকে সচল রাখার ক্ষেত্রে প্রয়োজন বিদ্যুতের।  যে কারণে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাচ্ছে রাশিয়া ফৌজ

Bloody Ukraine even on Christmas day, Russian bomb-drone attacks

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ক্রিসমাসের দিন রক্তে লাল হয়ে উঠল জেলেনস্কির ইউক্রেন। চারিদিকে কেবলই কান্নার শব্দ শোনা যাচ্ছে। আনন্দের মুহূর্তে নিমেষে মধ্যে হয়ে উঠল দুঃস্বপ্নের মতো। যেখানে সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে ক্রিসমাস ইভ সেখানে ইউক্রেনের রাস্তা ঢেকেছে লাল রক্তে।

দিনটি ২৫ ডিসেম্বর, ক্রিসমাসের জিঙ্গেল বেলস গান শোনার পরিবর্তে গোটা ইউক্রেনে শোনা গেল বোমা রকেটের শব্দ। উৎসবের দিনেও ছাড় নেই ইউক্রেন বাসির। বুধবার ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ ফৌজ। হামলা চালানো হয়েছে একাধিক বিদ্যুৎকেন্দ্রে। এই হামলার জেরে বহু মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনার কথা জানিয়েছে ইউক্রেন। বর্ষশেষের উৎসবের দিনেই কান্নায় ভেঙে পড়েছেন বহু মানুষ।

আরও পড়ুন : ঢাকার সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

সূত্রের খবর রুশ ফৌজ এইদিন ইউক্রেনে প্রায় ৭০ টি মিসাইল এবং একাধিক ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র গুলি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে রুশ ফৌজ। আক্রমণ চালানো হয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির শহর কিয়েভ। পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি। নিজের এক্স হ্যান্ডেলে এই হামলার ঘটনা নিয়ে তিনি লিখেছেন ক্রিসমাসের দিনেও বাদ গেলনা রুশ হামলা। পুতিন ইচ্ছে করে এই আনন্দের দিন বদলে দিয়েছে দুঃখে। পুতিনের এই রূপ স্বভাব দেখেই বোঝা যায় তিনি কতটা অমানবিক।

আরও পড়ুন: মেষ নাকি মিথুন! সৌভাগ্য আজ কার কপালে? দেখুন আজকের রাশিফল

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া এদিন প্রায় ৭০ টির মতো বোমা হামলা এবং একাধিক ড্রোন হামলা চালিয়েছে, এই ৭০ টির মধ্যে প্রায় ৫০ টির মতো ব্যালেস্টিক আকাশেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। রাশিয়া ইচ্ছাকৃত ভাবে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যাতে ইউক্রেন অন্ধকারে চলে যায়, এমনই মত প্রকাশ করেছেন জেলেনস্কি। 

আসলে এই সময় ইউক্রেনে ডেকেছে বরফের চাদরে। তীব্র শীতে পানীয় জলের অভাব দেখা দিয়েছে ইউক্রেনে। কিয়েভে এই সময় তাপমাত্রা শুন্যের নীচে। ফোলে জল গরম করতে এবং জলের পাইপগুলিকে সচল রাখার ক্ষেত্রে প্রয়োজন বিদ্যুতের।  যে কারণে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাচ্ছে রাশিয়া ফৌজ। মূলত এই শীত কালই এখন রাশিয়ার কাছে ইউক্রেনে হামলা চালানোর বড় হাতিয়ার বলে মনে করছেন অনেকে। এর ফলে ইউক্রেনের লক্ষ লক্ষ বাসিন্দা যে সমস্যার সম্মুখীন হতে চলেছে তা বলাই বাহুল্য।