ad
ad

Breaking News

Biden-Xin Ping's

বাইডেন-জিন পিংয়ের ঐকমত্য: এআই নয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করা উচিত মানুষের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিনের প্রেসিডেন্ট সি জিন পিং এই বিষয়ে একমত হয়েছেন যে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত।

Biden-Xin Ping consensus: Humans, not AI, should control nuclear weapons

Bangla Jago Desk: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিনের প্রেসিডেন্ট সি জিন পিং এই বিষয়ে একমত হয়েছেন যে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়। শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাইডেন ও সি। পরে বৈঠক নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস।

[আরও পড়ুনঃ ফের জাতীয় দলের হয়ে সামিকে দেখার অপেক্ষায় রয়েছেন বদরুদ্দিন

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের উপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা। বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই নেতা। তাঁরা সম্ভাব্য ঝুঁকিগুলি সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

দুই নেতার বৈঠক নিয়ে চিনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্যেও এআই-সংক্রান্ত একই কথার উল্লেখ রয়েছে। বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চিনের বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এ অনুরোধে সাড়া দেয়নি। পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনা হবে কি না বা পদক্ষেপ নেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিন ও যুক্তরাষ্ট্র গত মে মাসে সুইৎজারল্যান্ডের জেনেভায় প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছিল। কিন্তু সেই আলোচনায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত-সম্পর্কিত বিষয়টি এসেছিল বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের গত বছরের অনুমিত হিসাব অনুযায়ী, বেজিংয়ের কাছে ৫০০টি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড আছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা সম্ভবত হাজার পেরিয়ে যাবে।

[আরও পড়ুনঃ প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী ভারত হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা

এএফপির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের সমর্থনে যুক্তরাষ্ট্র যাতে বেজিংয়ের লাল রেখা (রেড লাইন) অতিক্রম না করে, সে জন্য ওয়াশিংটনকে এই বৈঠকে সতর্ক করেছেন চিনের প্রেসিডেন্ট। তবে বৈঠকে বাইডেনকে সি জিন পিং বলেছেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বেজিং কাজ করতে আগ্রহী। তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করে চিন। তাইওয়ান দখলে শক্তি প্রয়োগ করার বিষয়টিও উড়িয়ে দেয়নি চিন। অন্যদিকে স্বশাসিত দ্বীপ তাইওয়ানের প্রধান নিরাপত্তা-সমর্থক যুক্তরাষ্ট্র। যদিও তাইপেকে কূটনৈতিকভাবে ওয়াশিংটন স্বীকৃতি দেয় না।