চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বছর ঘুরলেই বাংলাদেশে রয়েছে নির্বাচন। ইতিমধ্যেই প্রত্যকটি রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন সুষ্ঠু ভাবে হবে। নির্বাচনে নিরাপত্তাও যথেষ্ট আটোসাটো ভাবে করা হয়েছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আর এই আবহে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটের দায়িত্বের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কারও অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না….আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে বলতে চাই। কোন প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন।’ পাশাপাশি বলেন, আমাদের পক্ষ থেকে সবরকম ভাবে সহায়তা করব। নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। অন্যায়কে আপোশ করা হবে না। আইননুযায়ী যা নির্দেশ দেওয়া হবে সেভাবেই কাজ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সিইসি বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস, এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইতে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের জেরে ওই বছরেরই ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপরে ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের আগে ইউনূস ছিলেন প্যারিসে। হাসিনার পতনের পরে প্যারিস থেকে ঢাকায় আসেন তিনি এবং দায়িত্বগ্রহণ করেন। ইউনূস সরকারে আসার পর থেকে ভোটের দাবি ওঠে।