ad
ad

Breaking News

Bangladesh Election

Bangladesh Election: ভোট নিয়ে কী বললেন মহম্মদ ইউনূস ?

মহম্মদ ইউনূস ভোট প্রসঙ্গে বলেন, , ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে; এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে

Bangladesh Election 2026: Interim Chief Adviser Muhammad Yunus

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাংলাদেশে তিন দিনব্যাপী আয়োজিত কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিন দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠান সোমবার দ্বিতীয় দিন। আলোচনা সভায় অংশ নিয়ে মহম্মদ ইউনূস অনেক গুলি বিষয় নিয়ে আলোচনা করেন। তার মধ্যে অন্যতম বিষয় একটি ভোট। মহম্মদ ইউনূস ভোট প্রসঙ্গে বলেন, , ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে; এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে (Bangladesh Election)।

আরও পড়ুনঃ হিসাব না দিলে বন্ধ অনুদান! হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট

পাশাপাশি তিনি বলেন, দেশ এখন স্থিতিশীল, আমরা নির্বাচনের প্রস্তুত। আলোচনা সভায় মহম্মদ ইউনূস উপস্থিত ছিলেন পাশাপাশি, আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভাষণের শুরুতে ইউনূস জানান, আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। এক বছর পূর্তির দিনই বলেন, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। ২০২৪ সালের অগাস্ট মাসে অন্তর্বর্তী সরকার তৈরির পর থেকেই নির্বাচনের দিন নিয়ে জল্পনা চলছে ৷ তবে মহম্মদ ইউনূস ফ্রেব্রুয়ারীতে ভোট ঘোষণার পরও জল্পনা আরো বেড়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে (Bangladesh Election)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial