ad
ad

Breaking News

Baloch Rebellion

Baloch Rebellion: ‘অপারেশন বাম’-এ বিস্ফোরণ! পাক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিএলএফ-এর

দীর্ঘ দুই দশক ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বালোচ বিদ্রোহীরা।

Baloch Rebellion Front Launches 'Operation Bam'

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: শাহবাজ শরীফ নেতৃত্বাধীন পাক সরকারের বিরুদ্ধে বড়সড় বিদ্রোহ অভিযানে নামল বালোচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। তাদের তরফ থেকে শুরু করা হয়েছে ‘অপারেশন বাম’। ইতিমধ্যেই বালোচিস্তানের অধিকাংশ জায়গায় তারা হামলা চালিয়েছে। যদিও এর জেরে ঠিক কতটা ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি পাক সরকার। তবে মনে করা হচ্ছে যে এবার বীভৎস চাপের মুখে পড়তে পারে সরকারপক্ষ (Baloch Rebellion)।

আরও পড়ুনঃ Tejpratap Yadav: নির্বাচনে একা লড়ার ইঙ্গিত তেজপ্রতাপের! সাদা-সবুজ পতাকা হাতে অনুগামীদের মিছিল

দীর্ঘ দুই দশক ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বালোচ বিদ্রোহীরা। মাঝেমধ্যেই তাদের তরফ থেকে চালানো হচ্ছে হামলা, যার ফলে প্রতিনিয়ত চিন্তা বাড়ছে পাকিস্তান সরকারের। কিছুদিন আগেই তারা বড়সড় হামলা চালিয়েছে কোয়েটা থেকে পেশাওয়ার যাওয়া জাফর এক্সপ্রেসে, যাতে প্রাণ হারান ২৮জন পাক সেনা এবং ২৬জন পনবন্দি। বলা বাহুল্য, পুরো পাকিস্তান কেঁপে ওঠে এই ভয়াবহ আক্রমণে (Baloch Rebellion)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এবার এই আক্রমণের ঝাঁঝ তারা আরো দ্বিগুণ করল। ‘অপারেশন বাম’এ নেমেছে বিএলএফ। সূত্র মারফত জানা গিয়েছে যে চার জেলার মোট ১৭টি এলাকায় তারা হামলা চালিয়েছে। গত মঙ্গলবার রাতে তারা হামলা করেছে সরকারি ভবন ও সম্পত্তিগুলিতে। বালোচ বিদ্রোহীদের বক্তব্য, তাদের প্রধান উদ্দেশ্য পাক নিরাপত্তাবাহিনীর সদস্যদের নাড়িয়ে দেওয়া। জানা যাচ্ছে, তাদের হামলায় তুরবাটে পাঁচজন আহত হয়েছেন এবং তছনছ হয়েছে কেছ এবং পাঞ্জগুরের যোগাযোগ ব্যবস্থা। এবার দেখার বিষয় পাক সরকার কি পদক্ষেপ নেয় পরিস্থিতি সামাল দিতে (Baloch Rebellion)।