চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারিকে পাত্তা দিলো না ভারত। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া হুঁশিয়ারিকে উপেক্ষা করে পুতিনের দেশে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Doval-Russia)। জানা গিয়েছে তেল আমদানি নিয়ে কোন বড়সড় চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে। দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছেছেন তিনি। ডোভালের এই সফর হইচই ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এবং সৃষ্টি করেছে একাধিক প্রশ্ন।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া ও ভারতের উপর চড়া হারে শুল্ক চাপানো থেকে। মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের অর্থনীতিকে ‘মৃত’ তকমা দেন। যদিও দু’পক্ষই পাল্টা দেয় আমেরিকাকে। পরে যদিও ট্রাম্প ঘোষণা করেন যে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা বাড়ানো হবে রাশিয়া থেকে তেল কিনে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করার জন্য (Doval-Russia)।
যদিও ভারত আমেরিকার সেই হুঁশিয়ারিকে গুরুত্ব দেয়নি। তাদের তরফ থেকে পাল্টা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকা নিজেই অজস্র পণ্য আমদানি করে রাশিয়া থেকে। এই আবহাওয়ায় অজিত ডোভাল রাশিয়া সফরে যান। স্বাভাবিকভাবেই, এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে দুই দেশের লড়াই কোন পথে এগোচ্ছে। শুধু তাই নয়, পরবর্তী পরিকল্পনা কি হবে আমেরিকার, রাশিয়া ও ভারতের, সেই প্রশ্নও ঘোরাফেরা করছে চারিদিকে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। ট্রাম্পের দাদাগিরি রুখতে কি ছক কষছে ভারত ও রাশিয়া? সেটাই এখন বড় প্রশ্ন (Doval-Russia)।