ad
ad

Breaking News

Indian Air Force

Indian Air Force: কুয়েতে মৃত ভারতীয়দের আনতে যাচ্ছে বায়ু সেনার বিমান

এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং

Air force plane to bring dead Indians to Kuwait

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের দেহ দেশে ফেরানোর উদ্যোগ। দেহ ফিরিয়ে আনতে যাচ্ছে বায়ু সেনার বিমান। এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি বলেন, ’মৃতদেহগুলি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আত্মীয়দের জানানো হবে। আমাদের বিমানবাহিনীর বিমান সেই দেহগুলিদেশে ফিরিয়ে আনবে।‘ সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, মাঙ্গাফ শহরে আগুনে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আছেন ৪২ জন ভারতীয়।

[ আরও পড়ুন – Kuwait: কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত বাংলার শ্রমিক, দেহ দেশে ফেরাতে তৎপর বিদেশ মন্ত্রক]

বুধবার ভোরে কুয়েতের দক্ষিণ আহমদি প্রদেশের মাঙ্গাফ এলাকায় একটি ৬তলা ভবনের রান্নাঘরে আগুন লাগে। ওই ভবনটিতে প্রায় ১৬০ জন মানুষ বাস করতেন। যারা একই কোম্পানির কর্মচারী। সেখানে বসবাসকারী কর্মচারীদের বেশিরভাগ ছিলেন ভারতীয়। ওই ভবনে আগুন লাগে।

[ আরও পড়ুন – Breaking News: কুয়েতের এক আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৪০, যার বেশিরভাগ ভারতীয়]

বিল্ডিংটিতে প্রায় ২০০ জন বাস করতেন। যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘুমের মধ্যে ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে। কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের মধ্যে কয়েকজনের দেহ শনাক্ত করা যায়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

[ আরও পড়ুন – US : ভাবতে পারেন ৩০০ টাকার গয়না মহিলা কিনলেন ছ’কোটিতে!]

কুয়েতের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখজনক করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। জখমদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথা জানান। আগুনে পুড়ে কয়েকটি দেহ এমন অবস্থা হয়েছে যে, তাঁদের শনাক্ত করা যাচ্ছে না। অগ্নিকান্ডে যারা বেঁচে গিয়েছেন তাঁদের দিয়ে সেই মৃতদেহ শনাক্ত করার চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে ডিএনএ পরীক্ষা হবে মৃতদেহগুলি শনাক্ত করতে।