ad
ad

Breaking News

afganisthan

স্যুট–প্যান্ট পরার দায়ে চার আফগান যুবক আটক, ভাইরাল ভিডিও

এদের পোশাকের স্টাইল মূলত ব্রিটিশ ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর থমাস শেলবির অনুকরণ বলে মনে করা হচ্ছে।

afghan-youths-arrested-suit-pant

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: হেরাট প্রদেশের জেবরাইল শহরে চার আফগান যুবকের “ব্রিটিশ স্টাইল” পোশাক পরার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওয়েস্টকোট, প্যান্ট, ফ্ল্যাট ক্যাপ আর হাতের সিগার ধরে চার যুবক যেন আফগানিস্তানের মরুভূমিতে ভুল করে কোনো ইংরেজ ব্রিটিশ অভিনেতার মতো হাজির হয়েছেন। এদের পোশাকের স্টাইল মূলত ব্রিটিশ ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর থমাস শেলবির অনুকরণ বলে মনে করা হচ্ছে। যুবকেরা নিজেদের সাজ ও চলাফেরার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করেছিলেন, যা ভাইরাল হয়ে যায়।

তালিবান সরকার তাঁদের “অ-ইসলামিক পোশাক” পরার অভিযোগে আটক করেছে। Promotion of Virtue and Prevention of Vice মন্ত্রকের মুখপাত্র সাইফ-উর-ইসলাম খাইবার জানান, আফগানিস্তানের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষা করা তাঁদের দায়িত্ব। তিনি বলেন, “আমরা দেশকে ক্ষতিকর সংস্কৃতির হাত থেকে রক্ষা করতে অনেক ত্যাগ স্বীকার করেছি। চার যুবকের পোশাক আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিত নয়। মূলত তাঁরা ব্রিটিশ অভিনেতাদের নকল করেছিলেন। যদি অনুকরণ করতে হয়, তা হলে আমাদের ধার্মিক পূর্বসূরীদের পোশাক অনুসরণ করা উচিত।”

তালিবান সরকার চার যুবককে সংশোধন কেন্দ্রে পাঠিয়েছে। সংশোধন কেন্দ্র থেকে যুবকরা আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে একজন বলেন, “শরিয়তি আইনে বিদেশি পোশাক পরা যায় না। আমরা অজান্তে এটি করেছি। ভিডিও পোস্ট করার জন্যও আমরা ক্ষমা চাচ্ছি। আমাদের সতর্ক করার জন্য ধন্যবাদ।”

এই ঘটনায় আফগানিস্তানে ধর্ম, সংস্কৃতি ও বিদেশি ফ্যাশনের সংমিশ্রণ নিয়ে নতুন বিতর্কও শুরু হয়েছে।