ad
ad

Breaking News

Yash Nusrat

বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে মহাদেবের পুজো! জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন যশ-নুসরত

কখনও একসঙ্গে ছবি, কখনও আবার বিশেষ মুহূর্ত ভাগ করে বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্ক এখনও আগের মতোই অটুট

Yash Nusrat Perform Shiva Puja At Home

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: সমাজের সমালোচনা কিংবা সম্পর্ক নিয়ে নানা জল্পনা—কোনও কিছুই যেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের পথ আটকাতে পারেনি। একাধিকবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও প্রত্যেকবারই নিজেদের মতো করে সেই জল্পনার জবাব দিয়েছেন তারকা জুটি। কখনও একসঙ্গে ছবি, কখনও আবার বিশেষ মুহূর্ত ভাগ করে বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্ক এখনও আগের মতোই অটুট। এবার শ্রাবণের শেষ সোমবার বাড়িতেই মহাদেবের পুজোর আয়োজন করলেন যশ-নুসরত। একেবারে ঘরোয়া পরিবেশে, কর্তা-গিন্নির মতোই পুজোর সমস্ত আয়োজন সামলাতে দেখা গেল দু’জনকে। সেই আধ্যাত্মিক মুহূর্তের ঝলক সোশাল মিডিয়ায় ভাগ করে নিতেই অনুরাগীদের নজর কেড়েছে তাঁদের নতুন পোস্ট।

এর আগেও যশ ও নুসরতকে একসঙ্গে বিভিন্ন উৎসব উদ্‌যাপন করতে দেখা গিয়েছে। দিওয়ালি, দোল কিংবা ইদ—পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। পাশাপাশি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়েও তাঁদের আগ্রহের ছাপ বারবার দেখা গিয়েছে সোশাল মিডিয়ায়। শ্রাবণের শেষ সোমবার মহাদেবের আরাধনার ছবি ও ভিডিও শেয়ার করে যশ-নুসরত জানিয়েছেন, জীবনের প্রতিটি পদক্ষেপে মহাদেবের আশীর্বাদ সঙ্গে নিয়েই তাঁরা ভবিষ্যতের দিকে এগোতে চান।

আর সেই বার্তাই নতুন করে জল্পনা উসকে দিয়েছে নেটপাড়ায়। “ভবিষ্যতের পথে এগোনো”—এই কথার মধ্যেই অনেকে খুঁজে পাচ্ছেন জীবনের কোনও নতুন অধ্যায়ের ইঙ্গিত। যদিও যশ বা নুসরত কেউই আলাদা করে কোনও ঘোষণা করেননি। সম্পর্ক নিয়ে নানা চর্চার মাঝেও নিজেদের ব্যক্তিগত মুহূর্ত বরাবরই নিজেদের মতো করে উদ্‌যাপন করেছেন যশ-নুসরত। এবার মহাদেবের পুজোর সেই ঘরোয়া আয়োজন ফের একবার তাঁদের সম্পর্কের অন্যরকম দিক তুলে ধরল অনুরাগীদের সামনে।