Bangla Jago Desk : সোশ্যাল মিডিয়ায় নুসরত জাহান এই নামটা উঠলেই উঠে আসবে বহু বিতর্ক। তার পোশাক থেকে শুরু করে পারিবারিক সব বিষয়েই রীতিমতো চর্চার বস্তু হয়ে দাঁড়িয়েছে। এবার অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় একেবারে অন্য মেজাজে ধরা দিতে দেখা গেল। শিম্পাঞ্জির সাথে প্রণয়ের ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এমন একটি ভিডিও রীতিমতো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
আজ অর্থাৎ রবিবার অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সামাজিক মাধ্যমের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি শিম্পাঞ্জিকে কোলে তুলে নিয়ে রেখেছেন নুসরাত। রয়েছেন খুশির মেজাজে। শুধু তাই নয় ওই শিম্পাঞ্জিটি অভিনেত্রীর গালে রীতিমত চুম্বন করছে। ভিডিও পোস্ট করে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ভালোবাসা এবং চুম্বন ছড়িয়ে দিচ্ছি”।
View this post on Instagram
তবে এই ভিডিও একেবারে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতেই ভরে যায় কমেন্ট সেকশনও। আর সেখানেই বিভিন্ন ধরনের কমেন্ট দেখা যায়। যেমন কেউ প্রশ্ন করেছেন যে অভিনেত্রীর স্বামী যশ কোথায়? আবার কেউ বলছেন তাকে ভিডিওতে বেশ মিষ্টি লাগছে। যদিও অনেকেই আবার এই নিয়ে কটাক্ষ করেছেন সমাজ মাধ্যমে। বলেছেন দুজনের ঠোঁট নাকি একই রকম! যদিও নুসরাত এই ধরনের মন্তব্যের কোন উত্তরই দেননি।