ad
ad

Breaking News

Tamil Nadu

তৃষার নতুন ছবির জন্য দীর্ঘদিনের প্রথা ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

প্রিয় তারকার ছবির জন্য বিজয়ের এই বিশেষ পদক্ষেপ স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি করেছে। 

vijay-trisha-karuppu-morning-show-permission

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং তামিলনাড়ুর রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে মুখ্যমন্ত্রী তলপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণন। আগামী ১৪ মে মুক্তি পেতে চলেছে তৃষার নতুন ছবি ‘করুপ্পূ’। আর এই ছবিকে ঘিরেই রাজ্যে এক ঐতিহাসিক পরিবর্তন আনলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয়। তামিলনাড়ুর দীর্ঘদিনের প্রথা ভেঙে তৃষার ছবির জন্য বিশেষ ‘মর্নিং শো’-এর অনুমতি দিয়েছে তাঁর সরকার। সাধারণত সেখানে খুব ভোরে বা সকালে সাধারণ শো-এর চল ছিল না, কিন্তু এবার ১৪ মে সকাল ৯টাতেই ‘করুপ্পূ’-এর প্রথম শো দেখার সুযোগ পাবেন দর্শকরা। প্রিয় তারকার ছবির জন্য বিজয়ের এই বিশেষ পদক্ষেপ স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি করেছে। 

বিজয় এবং তৃষার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। তার ওপর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরপরই তৃষার ছবির জন্য এই নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত সেই জল্পনায় যেন নতুন করে ঘি ঢেলেছে। নেটিজেনদের একাংশ এই ঘটনাকে ‘প্রেমের জয়’ হিসেবে দেখছেন। জনৈক অনুরাগী মজা করে লিখেছেন, “সকাল ৯টা কেন, ভোর ৪টে বা ৬টার শো-এর অনুমতিও তো চাওয়া যেত!” আবার অন্য একজন বিজয়ের রাজনৈতিক উত্তরণকে কুর্নিশ জানিয়ে লিখেছেন, “এক সময় নিজের ছবির স্পেশাল শো-এর জন্য বিজয়কে সরকারের কাছে দরবার করতে হতো, আর আজ পুরো ইন্ডাস্ট্রি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাছে অনুমতি চাইছে— কী অসাধারণ এই যাত্রা!”

কাকতালীয়ভাবে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ এবং বিজয়ের জয়ের দিনটি ছিল তৃষা কৃষ্ণনের জন্মদিন। সেই বিশেষ দিনে তৃষাকে মন্দিরে পুজো দিতেও দেখা গিয়েছিল। ভক্তদের ধারণা ছিল, তৃষা সেদিন শুধু নিজের জন্মদিন নয়, বরং বিজয়ের সাফল্যের কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। এখন সেই ‘বিশেষ বন্ধু’র ছবির জন্যই তামিল ছবির ইতিহাসে সকাল ৯টার শো-এর বিশেষ অনুমতি দিয়ে বিজয় বুঝিয়ে দিলেন যে, বড় পর্দার রসায়ন মাঠের রাজনীতিতেও বেশ জোরালো।