ad
ad

Breaking News

Vijay Raj

Son of Sardar 2: ‘সন অফ সর্দার ২’ থেকে বাদ পড়লেন বিজয় রাজ

সঞ্জয় দত্তের পর এবার 'সন অফ সর্দার ২' থেকে বাদ পড়লেন আরও এক অভিনেতা। অভিনেতা বিজয় রাজকে ছবি থেকে নির্মাতারা।

Vijay Raj dropped from 'Son of Sardar 2'

Bangla jago Desk: সঞ্জয় দত্তের পর এবার ‘সন অফ সর্দার ২’ থেকে বাদ পড়লেন আরও এক অভিনেতা। অভিনেতা বিজয় রাজকে ছবি থেকে নির্মাতারা। ছবির সেটে অ-পেশাদারমূলক আচরণের কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে জানান প্রযোজকরা। যদিও সেই অভিযোগ মানতে নারাজ বিজয়। তাঁর দাবি , তিনি সেটে এসে অজয় দেবগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেননি বলে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে ‘সন অফ সর্দার ২’ এর সহ-প্রযোজক কুমার মঙ্গত বলেন, শুটিং ফ্লোরে অপেশাদার আচরণ করতেন বিজয়। সেই কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তাঁরা। তিনি আরও জানান, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমরা বিজয় রাজকে সেটে তাঁর আচরণের কারণে সিনেমা থেকে সরিয়ে দিয়েছি। তিনি বড় ঘর, একটি ভ্যানিটি ভ্যান দাবি করেছিলেন এবং স্পট বয় রাখার জন্য আমাদের থেকে অতিরিক্ত চার্জও নেন। তার স্পট বয়কে প্রতি রাতে ২০,০০০ টাকা দেওয়া হয়েছিল, যা কিছু বড় অভিনেতাদের বেতনের চেয়েও বেশি। ইংল্যান্ড একটি ব্যয়বহুল জায়গা, এবং শুটিংয়ের সময় প্রত্যেকেই স্ট্যান্ডার্ড রুম দেওয়া হয়, কিন্তু তিনি প্রিমিয়াম স্যুট দাবি করেছিলেন’। তাঁর আরো সংযোজন, ‘যখন আমরা তাকে খরচের পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন সে মেনে নিতে অস্বীকার করে এবং অভদ্রভাবে কথা বলে। তার ক্রমাগত প্রতিক্রিয়া ছিল, ‘আপনারাই আমার কাছে এসেছেন, আমি তো আর কাজ চাইতে আপনাদের কাছে যাইনি’। তিনি তিন ব্যক্তির কর্মী-সহ যাতাযাত করার জন্য দুটো গাড়ির দাবিও করেছিলেন। অনেক আলোচনার পর আমরা ওকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই।’

[আরও পড়ুনঃ Shah Rukh Khan: দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা, নিজের লাইফস্টালই প্রকাশ্যে আনলেন শাহরুখ

অপরদিকে বিজয় রাজ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ট্রায়ালের জন্য সময়ের আগেই লোকেশনে পৌঁছেছিলাম। কিন্তু এসে আমি অজয় দেবগনকে শুভেচ্ছা জানাইনি কারণ তিনি ব্যস্ত ছিলেন এবং আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তিরিশ মিনিট পর মিঃ কুমার মাঙ্গত আমার কাছে এসে বললেন, ‘আপনি সিনেমা থেকে বেরিয়ে যান। আমরা আপনাকে বের করে দিচ্ছি’। আমার দিক থেকে একমাত্র অসদাচরণ হল আমি মিস্টার অজয় দেবগনকে সালাম জানাইনি। সেটে পৌঁছনোর ৩০ মিনিটের মধ্যে আমাকে ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

এরপরেই পাল্টা কুমার মাঙ্গত জানান, ‘অজয় দেবগন মোটেও এমন মানুষ নন যে, লোকেদের অভ্যর্থনা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। তিনি সৃজনশীল লোকেদের দ্বারা বেষ্টিত থাকতে পছন্দ করেন এবং সবার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন। অজয় দেবগনকে শুভেচ্ছা না জানানোয় তাকে সরিয়ে দেওয়ার গল্পটি মিথ্যা। বিজয় রাজকে ফিল্ম থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের কমপক্ষে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে এবং আমরা নিশ্চয়ই কোনও ছোটখাটো বিষয়ে এমন পদক্ষেপ নেব না। সিদ্ধান্তটি বিজয় রাজের অ-পেশাদার আচরণ এবং ক্রমবর্ধমান চাহিদার কারণেই নেওয়া। অপেশাদারী আচরণের জন্য কোনও জায়গা নেই। আমাদের কপাল ভালো যে, শুটিং শুরুর আগেই আমরা তাকে সরিয়ে দিয়েছি, কারণ তার উপস্থিতি সেটে অনেক সমস্যা তৈরি করত।’ প্রসংগত কয়েকদিন আগেই শোনা যাচ্ছিলো, সঞ্জয় দত্ত বাত পড়েছেন এই ছবি থেকে। কারণ যুক্তরাষ্ট্রের তরফ থেকে তার ভিসা বাতিল করা হয়েছে। মুন্না ভাইয়ের জায়গায় এবার দেখা যাবে রবি কিষাণকে।

[আরও পড়ুনঃ Donald Trump: মার্কিন নির্বাচনে কমলাকে হারাতে ট্রাম্পের অস্ত্র মোদী ঘনিষ্ঠ তুলসী