ad
ad

Breaking News

Vedang-Sharvari

ইমতিয়াজের ছবির সেটে শুরু নতুন প্রেম! সানি কৌশলকে ভুলে কি বেদাঙ্গের হাত ধরলেন শর্বরী?

ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই ‘দ্য আর্চিস’-এর সহ-অভিনেত্রী খুশি কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বেদাঙ্গ রায়না।

vedang-sharvari-dating-rumors-khushi-kapoor-breakup-bollywood

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বলিউডে ফের নতুন প্রেমের গুঞ্জন ঘিরে সরগরম মায়ানগরী। শোনা যাচ্ছে, খুশি কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার মাত্র দু’মাসের মধ্যেই অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন অভিনেতা বেদাঙ্গ রায়না। ইন্ডাস্ট্রির অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের নতুন সম্পর্কের ফিসফাস। অনেকের দাবি, একটি সিনেমার শুটিংয়ের সময় থেকেই নাকি একে অপরের কাছাকাছি আসেন এই দুই তারকা। বর্তমানে তাঁদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে, প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁদের—যা এখন বলিউডের অন্যতম চর্চিত বিষয়।

ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই ‘দ্য আর্চিস’-এর সহ-অভিনেত্রী খুশি কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বেদাঙ্গ রায়না। বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে খুশি-বেদাঙ্গ ছিলেন অন্যতম আলোচিত। তবে ২০২৬ সালের শুরুতেই তাঁদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারকাযুগলের ঘনিষ্ঠ মহল থেকেও সেই ইঙ্গিত পাওয়া যায়। যদিও এই ব্রেকআপ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি খুশি কাপুর বা বেদাঙ্গ রায়না কেউই। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্পর্ক ভাঙার কয়েক মাস আগেই নাকি তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে বেদাঙ্গ রায়নার নাম। গুঞ্জন উঠেছে, অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ ছবির শুটিং করতে গিয়েই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ছবিতে একসঙ্গে কাজ করতে করতেই নাকি একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হয়।

ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি, বেদাঙ্গ এবং শর্বরী দু’জনেই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন। তাঁদের আচরণ দেখেই নাকি সেটে অনেকেই বুঝে গিয়েছেন যে, সম্পর্কটি বেশ গভীর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এই দুই তারকা।

উল্লেখ্য, এর আগে অভিনেত্রী শর্বরী ওয়াঘের নাম জড়িয়েছিল ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে। বর্তমানে শর্বরীর বয়স ২৮, আর বেদাঙ্গ রায়নার বয়স ২৫—অর্থাৎ অভিনেত্রীর থেকে তিন বছরের ছোট তিনি। তবে বয়সের এই পার্থক্য তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি বলেই মনে করছেন অনেকেই।

বলিউডে অবশ্য এমন অসমবয়সি প্রেমের উদাহরণ নতুন নয়। অভিষেক বচ্চন–ঐশ্বর্য রাই, রোহমান শল–সুস্মিতা সেন কিংবা নিক জোনাস–প্রিয়াঙ্কা চোপড়ার মতো জুটিও এর আগে সেই তালিকায় জায়গা করে নিয়েছেন। যদিও বেদাঙ্গ ও শর্বরীর সম্পর্ক নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি, তবু বলিউডে এখন এই নতুন সমীকরণ নিয়েই জোর চর্চা চলছে।