ad
ad

Breaking News

জিতের জন্মদিনে উচ্ছ্বসিত অনুরাগীরা

বাদশার স্টাইলে টলিউডের ‘বস’ , জিতের জন্মদিনে উচ্ছ্বসিত অনুরাগীরা

Bangla Jago Desk : টলিউডের বস, সকাল থেকেই তার বাড়ির বাইরে প্রচুর অনুরাগীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরো অনেক বেশি বেড়ে যায়। আসলে ৩০ শে নভেম্বর ছিল অভিনেতা জিৎ এর জন্মদিন। তবে এ বছরও অভিনেতার জন্মদিনে দেখা গেল একটু অন্য রকমের ছবি। প্রতিবছর ২ রা নভেম্বরে মুম্বাইয়ে মান্নাতের বাইরে ঠিক যেরকম ছবি ফুটে […]

Bangla Jago Desk : টলিউডের বস, সকাল থেকেই তার বাড়ির বাইরে প্রচুর অনুরাগীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরো অনেক বেশি বেড়ে যায়। আসলে ৩০ শে নভেম্বর ছিল অভিনেতা জিৎ এর জন্মদিন। তবে এ বছরও অভিনেতার জন্মদিনে দেখা গেল একটু অন্য রকমের ছবি। প্রতিবছর ২ রা নভেম্বরে মুম্বাইয়ে মান্নাতের বাইরে ঠিক যেরকম ছবি ফুটে ওঠে তেমনি চিত্র ধরা পরল এবার টলিউডেও।

বৃহস্পতিবার ছিল টলিউডের বসের ৪৫ তম জন্মদিন। এবছর একেবারে শাহরুখের ভঙ্গিতেই নিজের অনুরাগীদের দর্শন দিয়েছেন তারকা। এদিন টলিউড সুপারস্টারের অনুরাগীরা তার বাড়ির বাইরে একেবারে হোডিং নিয়ে হাজির হয়ে পড়েন। বাড়ির প্রবেশ পথ শুভ জন্মদিন আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল। কিছুক্ষণ পরেই বাড়ির বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় জিৎকে। শুধু তাই নয়, মাইকে অনুরাগীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

আবার বৃহস্পতিবার সকালে নিজের পরিবারের সদস্যদের সাথেও কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন অভিনেতা। বিশেষ মুহূর্তের বেশ কিছু ঝলক অভিনেতা নিজেও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত অনেকেই মনে করেন টলিউডের শাহরুখের মতো করে একমাত্র জিত ই তার জন্মদিন পালন করেন। আর এ বছর একেবারে কিং খানের মত করেই নিজের দর্শকের সামনে ধরা দিলেন অভিনেতা।