Bangla Jago Desk : বইপাড়ার এক অনন্য গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক সুব্রত ঘোষ। ছবির নাম তাহাদের কথা। আগামি মে-তে মুক্তি পাবে ছবিটি। তার আগে শহরের এক রেস্তোরায় হয়ে হয়ে ছবির ট্রেলার লঞ্চ। ছবিতে একজন কর্পোরেট অফিসের চাকুরীজীবী অনলের ভূমিকায় দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্তকে। আর রাজনন্দিনীকে দেখা যাবে অনিন্দ্যর প্রেমিকার চরিত্রে। ছবির ট্রেলার লঞ্চে দুজনেই ছবির শ্যুটিংয়ের গল্প শোনালেন সকলকে।
পাশাপাশি ঘোষিত হল বাংলা ছবি ‘তাহাদের কথা’র শুভমুক্তির তারিখ। ২৪ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক সুব্রত ঘোষের ছবিটি। মুখ্য চরিত্রে ঋষভ বসু, তৃষা দাস, অনিন্দ্য সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, দীপক হালদার, অমিত সাহা, বিশ্বনাথ বসু, অরিন্দল বাগচি, ভদ্রা বসু, প্রমুখ । .অনিন্দ্য ও রাজনন্দিনীর মত এই ছবির আরেক প্রেমিক যুগল হলেন ঋষভ এবং তৃষা। ছবিতে বারডান্সার প্রিয়াঙ্কার ভূমিকায় রয়েছেন নবাগতা তৃষা। আর নকশাল যুবনেতা রফিকুলের ভূমিকায় অভিনয় করেছেন ঋষভ। ছবির গল্পটাই এই ছবির ইউএসপি বলে মনে করেন তাঁরা।
বই পড়া হচ্ছে না বলে আমরা কতটা সামাজিকভাবে পিছিয়ে পড়ছি। প্রকাশক,পাঠক,লেখক এবং তাদের মধ্যেকার সংকটকে তুলে ধরার চেষ্টা করবে এই ছবি। এছাড়া এই ছবিতে রফিকুল চরিত্রে দেখা যাবে ঋষভকে। অন্য দিকে, অনলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য। রাজনন্দিনীকে দেখা যাবে সুস্মিতার চরিত্রে। প্রিয়াঙ্কা চরিত্রে দেখা যাবে তৃষাকে। ফলে পরিচালক সুব্রত ঘোষের তাহাদের কথা যে এক নতুন ধরনের স্বাদ নিয়ে আসতে চলেছে টলিপাড়ার সিনে জগতে তা বলা যেতেই পারে।