ad
ad

Breaking News

Disha Patani

মুখ ফাঁস হতেই বিপত্তি! ভিডিও ভাইরাল হওয়ায় বিস্ফোরক গায়ক তলবিন্দর

এমনকি কেউ কেউ ওই ভিডিও ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে বলে অভিযোগ করেন তিনি।

talwinder-singh-mask-removed-video-viral

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বহু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, পাঞ্জাবি গায়ক তলবিন্দর সিং সিদ্‌ধুর সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী দিশা পটানী। কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতে প্রথম এই গুঞ্জন আরও জোরালো হয়। সেই অনুষ্ঠানে মুখোশে থাকা সত্ত্বেও তলবিন্দরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সাধারণত মুখ ঢেকে চলেন তলবিন্দর; কিন্তু ওই বিয়েতে এক মুহূর্তের জন্য মুখোশ খুলে যাওয়ায় তার মুখের ভিডিও দ্রুত ভাইরাল হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তলবিন্দর প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “আমি ঘুম থেকে উঠে ভিডিওটা দেখি। সারা বিশ্বে আমার মুখের ছবি ঘুরছে। সেটা দেখে আমার মাথার ঠিক ছিল না। মনে হচ্ছিল, আমার মুখটা যেন কেউ ছিনিয়ে নিয়েছে। আমার জীবন উল্টে গেল—মানুষ আমাকে মেসেজ করছে, ভিডিও পাঠাচ্ছে।”

গায়ক আরও জানান, মানুষ অসহনশীল হয়ে উঠেছে। তাই তার ভিডিও বানিয়ে ভিউ বাড়াচ্ছে অনেকে। এমনকি কেউ কেউ ওই ভিডিও ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে বলে অভিযোগ করেন তিনি। তলবিন্দরের আক্ষেপ, তিনি কখনোই নিজের মুখ সামনে আনতে চাননি; চেয়েছিলেন শুধু কণ্ঠই তার পরিচয় হোক। তিনি বলেন, “আমার গান সাধারণ মানুষের জন্য। কিন্তু আমি মানুষটা নই।”

এই ঘটনার পর তলবিন্দর বলেন, তার কাছে এটি যেন স্বপ্নের ওপর আঘাত—যে স্বপ্নে তিনি কেবল গানের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চেয়েছিলেন, তা ধ্বংস হয়ে যাচ্ছে। তাঁর মতে, মানুষের এই আচরণ তার শিল্পজীবনের জন্য এক ধরনের ‘স্বপ্ন হত্যা’।