চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ফ্যাশন আর সামাজিক সচেতনতা—এই দুই বিপরীত মেরুকে এক সুতোয় বেঁধে তাক লাগালেন বলিউড মডেল-অভিনেত্রী সানি লিওন। গত ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের মঞ্চে র্যাম্পে হাঁটেন সানি। চিরাচরিত জৌলুস আর গ্ল্যামারের মাঝে নিজের সাজের মোড়ক খুলে তিনি যে বার্তা দিলেন, তা মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।প্রথম পর্বে সানি সিলভার এবং গাঢ় গোলাপি রঙের জমকালো পোশাকে র্যাম্পে প্রবেশ করেন। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল দ্বিতীয় অংশে। ক্রিস্টালখচিত সিলভার পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন গোলাপি রঙের একটি মিনি ওভার স্কার্ট (Sunny Leone)।
View this post on Instagram
আরও পড়ুনঃ সর্বকালের সর্বনিম্ন মূল্যে পৌঁছেছে রুপি! ডলার প্রতি কত নেমেছে দাম?
দর্শকদের পুরো মনোযোগ যখন সানির জাঁকজমকপূর্ণ সাজের দিকে, ঠিক তখনই তিনি সরিয়ে দেন সেই ওভার স্কার্ট। স্কার্ট সরে যেতেই সকলে স্তম্ভিত হয়ে দেখেন, সানির ক্রিস্টাল দিয়ে তৈরি মূল পোশাকে আটকানো রয়েছে অসংখ্য কন্ডোমের প্যাকেট! ফ্যাশন শোর গ্ল্যামার আর আড়ম্বরের কেন্দ্রে এই দৃশ্যটিই ছিল প্রধান আকর্ষণ। এই সাজের মাধ্যমেই সানি লিওন তাঁর দর্শক-অনুরাগী থেকে আমজনতা সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সচেতনতার বার্তা পৌঁছে দেন: জাঁকজমক আর উৎসবের মধ্যেও ভুলে গেলে চলবে না, সুরক্ষা (Protection) অত্যন্ত গুরুত্বপূর্ণ (Sunny Leone)।
View this post on Instagram
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
সানির এই বিশেষ পোশাকটির ডিজাইনার ছিলেন অ্যাশলে রেবেলো। তিনি এই প্রসঙ্গে বলেন, “সানির জন্য এই পোশাকটি বেছে নেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল ফ্যাশন এবং সুরক্ষা বা সচেতনতাকে একই ফ্রেমে তুলে ধরা।” অভিনেত্রীর এই সাহসী এবং সচেতনতামূলক পদক্ষেপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ফ্যাশন আর সুরক্ষার এই অভিনব মিশ্রণের ভূয়সী প্রশংসা করেছেন স্বয়ং বলিউড ডিভা মালাইকা অরোরাও। সানির এই অভিনব লুকের ভিডিও এখন নেটমাধ্যমে ঝড় তুলেছে (Sunny Leone)।