ad
ad

Breaking News

শুভশ্রী

ভোরের আলো কোলেতে ! হাসপাতাল থেকে ছবি দিলেন শুভশ্রী গাঙ্গুলী

Bangla Jago TV Desk : সন্তান জন্মের পরেরদিন সকালেই একটা ছবি তুলে ধরেছেন শুভশ্রী। হাসপাতালের বিছানা থেকে দেখা যাচ্ছে খোলা আকাশ। মহানগরীর বুকের একটুকরো আকাশ ক্যামেরাবন্দী করে ভক্তদের জন্য তুলে ধরলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে সকলেই আশা করে রয়েছেন যদি একঝলক দেখা দেন অভিনেত্রী । সন্তান জন্মানোর পরেই সুখবর ট্যুইটে সকলকে জানালেন রাজ। তিনি লেখেন, […]

Bangla Jago TV Desk : সন্তান জন্মের পরেরদিন সকালেই একটা ছবি তুলে ধরেছেন শুভশ্রী। হাসপাতালের বিছানা থেকে দেখা যাচ্ছে খোলা আকাশ। মহানগরীর বুকের একটুকরো আকাশ ক্যামেরাবন্দী করে ভক্তদের জন্য তুলে ধরলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে সকলেই আশা করে রয়েছেন যদি একঝলক দেখা দেন অভিনেত্রী ।

সন্তান জন্মানোর পরেই সুখবর ট্যুইটে সকলকে জানালেন রাজ। তিনি লেখেন, ‘জীবনে ছোট্ট প্রিন্সেস এসেছে। তাকে পেয়ে জীবন ধন্য। আপনারা সকলে আশীর্বাদ করুন। শুধু তাই নয়, ভালোবাসায় ভরিয়ে দিন।’ রাজের এই পোস্টের পর শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা।

পরিবারের নতুন সদস্যের নাম ইয়ালিনী। নামটি তামিল নাম হলেও খুবই অর্থবহ নামটি । বড় কথা দেবী সরস্বতীর আর এক নাম ইয়ালিনী। এতকিছুর মাঝেও ভক্তদের একটাই দাবি, একঝলক দেখতে চায় ছোট্ট ইয়ালিনীকে।

 

FREE ACCESS