ছবি : সংগৃহীত
Bangla Jago Desk: ১৪ই মে বাংলা সিনেমা জগতের এক নতুন আধ্যায় সৃষ্টিকারী কালজয়ী পরিচালক মৃণাল সেনের জন্মদিনের দিন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রকাশ্যে নিয়ে এসেছিলেন তাঁর নতুন ছবি, ‘পদাতিক’র টিজার। টিজারটিতে শুরুতে দেখা গিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময়ের কিছু ক্লিপিং। তাছাড়াও সিনেমাটি জুড়ে যে থাকছে পুরনো কলকাতার একাধিক দৃশ্য, তারাও কিছুটা আভাস পাওয়া গিয়েছিল সেই সময়। টিজারে পরিচালকের অবিকল চেহারায় এবং তাঁর কথা বলার ভঙ্গি দেখার পরই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সিনেপ্রেমীদের। এবার প্রকাশ্যে এল সিনেমার নতুন গান, ‘তু জিন্দা হ্যায়’।
[ আরও পড়ুন – Kartik Aryan: ভূস্বর্গে সংগ্রামী অবতারে চকলেট বয় ]
মৃণাল সেনের কাজ এবং জীবনকে কেন্দ্র করেই সৃষ্টি ‘পদাতিক’। সেখানে এই নতুন গানের ঝলকে অভিনেতা চঞ্চল চৌধুরী’কে দেখা গেল এই নতুন গানের ঝলকে। অশান্ত বাংলার গল্পের মাঝে পরিচালক সৃজিত, সলিল চৌধুরীর সুরে পদাতিকের এই গানটি শৈলেন্দ্র’র লিরিক্স রয়েছে প্রতিবাদের সুর। সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও মনামী ঘোষ, জিতু কমলসহ আরও অনেকে প্রথাভাঙ্গা শিল্পীদের অভিনয় করতে দেখা যাবে।
[ আরও পড়ুন – Munjya Box Office : এক উইকেন্ডেই বড় সাফাল্য! রিলিজের পর কত কোটির ব্যাবসা করল মুঞ্জ্যা?]
বলাই বাহুল্য যারা সিনেমা ভালবাসেন, যাদের আবেগ জরিয়ে রয়েছে সিনেমার সঙ্গে তাদের জন্য পরিচালক সত্যজিৎ রায়ের বায়োপিক ‘অপরাজিত’র পর আবারও এক কালজয়ী পরিচালকের জীবনকাহিনী সিনেমায় ফুটিয়ে তোলা হবে। তাছাড়াও সৃজিতের সিনেমা মানেই অনেকটা প্রত্যাশা এবং উৎসাহ নিয়েই দর্শকরা সিনেমা হলে গিয়ে থাকেন, সেখানেই সলিল চৌধুরীর সুরে এই দুই শিল্পীর যুগলবন্দি গান সৃজিতের এই নতুন সিনেমা, ‘পদাতিক’র প্রতি দর্শকের প্রত্যাশাকে আরও একটু বাড়িয়ে দিল তা বলাইবাহুল্য।