চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জ়াহির ইকবালের বিয়ের পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বার বার শিরোনামে উঠে এসেছে সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সম্প্রতি ‘দাবাং ট্যুর’ থেকে সোনাক্ষীর বাদ পড়ার খবর সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। শোনা যাচ্ছে, তাঁর জায়গায় নাকি অভিনেত্রী তমন্না ভাটিয়া এই ট্যুরে অংশ নেবেন।সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও আচমকা কেন ট্যুরের পোস্টারে সোনাক্ষীর মুখ বদল হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুরাগীদের একাংশের ধারণা, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অভিনেত্রী (Sonakshi Sinha)।
আরও পড়ুনঃ Oscar: হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি ব্রাজিলিয়ান মিডিও অস্কার
সোনাক্ষীর পোশাক-পরিচ্ছদে আসা কিছু পরিবর্তনও জল্পনা বাড়িয়েছে। কিছুদিন আগে একটি পডকাস্টে তাঁকে বার বার বালিশে হেলান দিয়ে বসতে দেখা যায়। এতে অনেকেই মনে করছেন, গোপনীয়তা বজায় রাখতেই হয়তো সোনাক্ষী এখন ঢিলেঢালা পোশাক পরছেন। এদিকে, জল্পনা আরও বাড়িয়ে সম্প্রতি পাপারাৎজ়িদের সামনে হঠাৎই সোনাক্ষীর পেটে হাত রাখতে দেখা যায় তাঁর স্বামী জ়াহির ইকবালকে, যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও জাহির বা সোনাক্ষী কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি (Sonakshi Sinha)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহার কন্যার মা হওয়ার গুঞ্জন অবশ্য দীর্ঘদিনের। একবার মজা করে সোনাক্ষী নিজেই বলেছিলেন, “আমার বোধহয় মানুষ হিসেবে সবচেয়ে বেশিদিনের গর্ভাবস্থা। ১৬ মাস ধরে আমি গর্ভবতী বলে রটে গিয়েছে। এটাকে বিশ্বরেকর্ডও বলা যেতে পারে।” প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী। বিয়ের কয়েক মাস পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এবার অনুরাগীরা অনেকটাই নিশ্চিত। সকলেই অধীর আগ্রহে দম্পতির কাছ থেকে সুখবর শোনার জন্য অপেক্ষা করছেন (Sonakshi Sinha)।